Nagpur Rape

বিবাহ সংক্রান্ত ওয়েবসাইটে আলাপ, তরুণীকে ধর্ষণের অভিযোগ মহারাষ্ট্রে, ব্ল্যাকমেল করে ১৫ লক্ষ টাকা হাতালেন যুবক

নির্যাতিতার অভিযোগ, মিথ্যা পরিচয়ে তাঁর সঙ্গে আলাপ জমান যুবক। নিজেকে ডিভোর্সি বলে পরিচয় দেন। তাঁর স্ত্রীর মৃত্যু হয়েছে বলেও দাবি করে করেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩১ মে ২০২৬ ১৫:২৪
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

বিবাহ সংক্রান্ত ওয়েবসাইটে তরুণীর সঙ্গে আলাপ হয়। তার পর ঘনিষ্ঠতা বাড়ে। সেই যুবকের বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল মহারাষ্ট্রের নাগপুরে। শুধু ধর্ষণই নয়, তরুণীকে ব্ল্যাকমেল করে প্রায় ১৫ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ।

Advertisement

নির্যাতিতার অভিযোগ, মিথ্যা পরিচয়ে তাঁর সঙ্গে আলাপ জমান যুবক। নিজেকে ডিভোর্সি বলে পরিচয় দেন। তাঁর স্ত্রীর মৃত্যু হয়েছে বলেও দাবি করে করেন। ঘটনাচক্রে, দেখা গিয়েছে ওই যুবকের স্ত্রী জীবিত। নির্যাতিতার দাবি, তাঁর পরিচয়, কী কাজ করেন সম্পূর্ণ গোপন করে গিয়েছেন অভিযুক্ত। বরং তাঁর কাছে দাবি করেন, একটি ভাল সংস্থায় চাকরি করেন। মোটা বেতন পান।

এফাআইআরে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত যুবক তরুণীর সঙ্গে পরিচয়ের পর ঘনিষ্ঠতা বাড়িয়ে ফেলেন অল্প দিনের মধ্যে। তরুণীর আস্থা সহজেই অর্জন করেন। অভিযোগ, তরুণীকে ধর্ষণের পর তাঁর ছবি এবং ভিডিয়ো তুলে ব্ল্যাকমেল করা শুরু করেন। জিম খুলবেন বলে তরুণীর কাছে প্রথমে টাকা দাবি করেন। নানা অছিলায় সেই টাকার পরিমাণ বাড়তে থাকে। তরুণীকে হুমকি দেওয়া হয়, যদি কাউকে কোনও কিছু বলেন, তা হলে সমাজমাধ্যমে সব ছবি ছড়িয়ে দেবেন। বার বার প্রতারিত হয়ে শেষমেশ পুলিশের দ্বারস্থ হন তরুণী। তাঁর কাছ থেকে অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ। তার পরই গ্রেফতার করা হয় অভিযুক্তকে।

Advertisement
আরও পড়ুন