Pets of Celebrities

সারমেয় হোক বা বিড়াল, বলিউড তারকাদের থেকেও বেশি জনপ্রিয় হয়ে উঠেছে যে পোষ্যেরা

লাইমলাইট কেড়ে নিচ্ছে বলিউড তারকাদের চারপেয়ে সঙ্গীরা। সমান জনপ্রিয় হয়ে উঠেছে আদুরে পোষ্যরা। এমনই কয়েক জন অভিনেতা-অভিনেত্রী আছেন, যাঁদের পোষ্যেরা খ্যাতিতে কোনও অংশে কম নয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:১৪
বলিউড তারকাদের পোষ্যপ্রেম।

বলিউড তারকাদের পোষ্যপ্রেম। ছবি: সংগৃহীত।

খ্যাতির চাকচিক্যের আড়ালে তারকাদের জীবন জুড়ে রয়েছে তাঁদের প্রিয় পোষ্যেরা। পর্দার আলোয় কেবল তারকারাই আলোকিত হন না, তাঁদের চারপেয়ে সঙ্গীরাও সমান জনপ্রিয় অনুরাগীদের কাছে। সমাজমাধ্যমে কখনও সখনও তারকাদের জনপ্রিয়তাকেও ছাপিয়ে যায় তাঁদের পোষ্যেরা। বলিউডে এমনই কয়েক জন অভিনেতা-অভিনেত্রী আছেন, যাঁদের পোষ্যেরা খ্যাতিতে কোনও অংশে কম নয়।

Advertisement

১. অনন্যা পাণ্ডে ও রায়ট

অনন্যার আদুরে সঙ্গীর নাম রায়ট। তিনি মাঝেমধ্যেই তার সঙ্গে কাটানো মুহূর্তের ছবি পোস্ট করেন সমাজমাধ্যমে। রায়ট যেন অনন্যার জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ।

অনন্যা পাণ্ডে ও রায়ট।

অনন্যা পাণ্ডে ও রায়ট। ছবি: সংগৃহীত

২. কার্তিক আরিয়ান ও কটৌরি

কার্তিকের পোষ্য কটৌরি অত্যন্ত চঞ্চল। খুব অল্প বয়সেই তাকে বাড়িতে আনা হয়। ধীরে ধীরে সে পরিবারের সবার প্রিয় হয়ে ওঠে। কার্তিক প্রায়শই তার দুষ্টুমি আর আদুরে মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন।

কার্তিক আরিয়ান ও কটৌরি।

কার্তিক আরিয়ান ও কটৌরি। ছবি: সংগৃহীত

৩. কৃতি স্যানন, ডিস্কো ও ফিবি

কৃতির রয়েছে দু’টি সারমেয়— ডিস্কো ও ফিবি। দু’জনেই তাঁর ভীষণ কাছের। জন্মদিন উদ্‌যাপন থেকে শুরু করে দৈনন্দিন কাজকর্ম, সবেতেই তাদের উপস্থিতি চোখে পড়ে। কৃতির সমাজমাধ্যমে তাদের নানা মুহূর্ত ফ্রেমবন্দি হয়ে রয়েছে।

কৃতি স্যানন, ডিস্কো ও ফিবি।

কৃতি স্যানন, ডিস্কো ও ফিবি। ছবি: সংগৃহীত

৪. প্রিয়ঙ্কা চোপড়া জোনাস ও ডায়না

প্রিয়ঙ্কার সারমেয় ডায়না আভিজাত্যে অভ্যস্ত। নানা সফরে প্রিয়ঙ্কার সঙ্গে তাকে দেখা যায়। নায়িকার কথায়, কঠিন সময়েও ডায়না তাঁর পাশে থেকেছে। ফলে সম্পর্কটা শুধুই পোষ্য আর মালিকের নয়, আরও অনেক গভীর।

প্রিয়ঙ্কা চোপড়া জোনাস ও ডায়না।

প্রিয়ঙ্কা চোপড়া জোনাস ও ডায়না। ছবি: সংগৃহীত

৫. আলিয়া ভট্ট ও এডওয়ার্ড

আলিয়ার পোষ্য বিড়াল এডওয়ার্ড পরিবারের অন্যতম প্রিয় সদস্য। বিশেষ মুহূর্তেও তাকে পাশে দেখা যায়। ঠিক যেমন বিয়ের সাজে এডওয়ার্ডের সঙ্গে ছবি না তুললে চলে!

আলিয়া ভট্ট ও এডওয়ার্ড।

আলিয়া ভট্ট ও এডওয়ার্ড। ছবি: সংগৃহীত

তারকাদের জীবনে এই চারপেয়ে বন্ধুরা শুধুই শখের পোষ্য নয়। তারা নিঃশর্ত ভালবাসার উৎস, ব্যস্ততার ফাঁকে শান্তির ঠিকানা এবং কখনও কখনও সত্যিকারের তারকা।

Advertisement
আরও পড়ুন