Drink for Glowing Skin

বাড়বে রোগ প্রতিরোধ শক্তি, ত্বক থাকবে সুন্দর, কোন পানীয়ে চুমুক দিলে বাড়বে মুখের জেল্লা

সুন্দর ত্বক পেতে হলে শরীর ভাল রাখা প্রয়োজন। ভিটামিন এবং খনিজের জোগান মিলবে কোন পানীয়ে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ মার্চ ২০২৬ ২০:৪০
নায়িকাদের মতো ত্বক পেতে বেছে নেবেন কোন পানীয়?

নায়িকাদের মতো ত্বক পেতে বেছে নেবেন কোন পানীয়? ছবি: সংগৃহীত।

ক্রিম, সিরাম যতই মাখুন না কেন, ভিটামিন, খনিজের অভাব হলে ত্বকে জেল্লা থাকবে না। তা ছাড়া, জল খাওয়া কম হলেও, শুষ্ক দেখাতে পারে চোখ-মুখ। সেই কারণেই ত্বক ভাল রাখতে হলে শরীর যেমন সুস্থ রাখা দরকার, তেমনই প্রয়োজন পানীয়ের। শুধু জল নয়, বেছে নিন ফল এবং সব্জির রস। ভিটামিন, খনিজে ভরপুর পানীয় শুধু শরীর সুস্থ রাখবে না, দীপ্তি আনবে মুখেও।

Advertisement

আমলকির রস: একটি আমলকি কুচিয়ে থেঁতো করে রস বার করে নিন। এক গ্লাস জলে সেই রস মিশিয়ে সকালে খালিপেটে খান। ভিটামিন সি এবং অ্যান্টি—অক্সিড্যান্টে ভরপুর আমলকি শুধু রোগ প্রতিরোধ সাহায্য করে না, ত্বক-চুল দুই-ই ভাল রাখে। নিয়ম করে খেলে পেটের স্বাস্থ্যও ভাল থাকবে। অম্বলের ধাত থাকলে অবশ্য খালিপেটে আমলকির জল খাওয়া এড়িয়ে যেতে পারেন। বদলে আমলকি শুকিয়ে নিয়ে খেতে পারেন। এটি হজমেও সহায়ক।

গাজরের রস: গাজরে রয়েছে বিটা ক্যারোটিন, অ্যান্টি-অক্সিড্যান্ট, ভিটামিন সি। অ্যান্টি-অক্সিড্যান্ট অকাল বার্ধক্য রোধ করে। বিটা ক্যারোটিন কালচে ভাব দূর করে ত্বকে জেল্লা ফেরায়। তা ছাড়া একটি গাজরের রস এক গ্লাস জলে মিশিয়ে খেলে, দৈনিক জলের চাহিদার কিছুটা পূরণ হবে।

তরমুজের রস: তরমুজে প্রচুর পরিমাণে জল থাকে। আর থাকে রকমারি ভিটামিন এবং খনিজ। অ্যান্টি-অক্সিড্যান্টও মেলে। ভিটামিন, খনিজ শরীরের জন্য জরুরি। জল শরীর আর্দ্র রাখতে সাহায্য করে। ফলে নিয়ম করে তরমুজের রস খেলেও ত্বক ভাল খাকবে।

Advertisement
আরও পড়ুন