Makeup Hacks for Monsoon

জলনিরোধী আইলাইনার ব্যবহার করেও বর্ষায় বেশি ক্ষণ টিকছে না? ৫ কৌশল মানলেই হবে মুশকিল আসান

বৃষ্টির আবহাওয়ায় ব্যবহারের জন্য বাজারে হরেক রকম ‘ওয়াটারপ্রুফ’ আইলাইনার পাওয়া যায় বটে, তবে সেগুলি যে ঘণ্টার পর ঘণ্টা টিকে থাকবে, এমনটা কিন্তু নয়। বর্ষাকালেও কী ভাবে আইলাইনার টিকিয়ে রাখবেন, জেনে নিন ৫ কৌশল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ জুন ২০২৬ ১৮:১৩
বর্ষায় কী কী নিয়ম মানলে ঘাঁটবে না আইলাইনার?

বর্ষায় কী কী নিয়ম মানলে ঘাঁটবে না আইলাইনার? ছবি: সংগৃহীত।

বর্ষাকালে মেকআপ টিকিয়ে রাখা একটা বড় চ্যালেঞ্জ বটে। কখনও বৃষ্টি পড়ছে, কখনও আবার প্যাচপেচে গরম— এমন আবহাওয়ায় মেকআপ করতে হবে একটু বুঝেশুনে। বিশেষ করে চোখের মেকআপের ক্ষেত্রে একটু বেশি কায়দা করতে হয় এই সময়ে। মেকআপ এক বার ঘেঁটে গেলে ‘টাচ্‌ আপ’ করা সম্ভব, তবে চোখের মেকআপ ঘেঁটে গেলে পুরো সাজটাই বিগড়ে যায়। বিশেষ করে বৃষ্টির আবহাওয়ায় ব্যবহারের জন্য বাজারে হরেক রকম ‘ওয়াটারপ্রুফ’ আইলাইনার পাওয়া যায় বটে, তবে সেগুলি যে ঘণ্টার পর ঘণ্টা টিকে থাকবে, এমনটা কিন্তু নয়। বর্ষাকালেও কী ভাবে আইলাইনার টিকিয়ে রাখবেন, জেনে নিন ৫ কৌশল।

Advertisement

১) মেকআপ দীর্ঘ ক্ষণ টিকিয়ে রাখতে প্রাইমার ব্যবহার করেন প্রায় সকলেই। তবে আই প্রাইমারের বিষয়ে অনেকেই জানেন না। বর্ষার সময়ে মেকআপ কিটে আই প্রাইমার রাখতেই হবে। চোখের চারপাশে প্রাইমার মাখলে তেলতেলে ভাব নিয়ন্ত্রণে থাকে, ফলে আইলাইনার উঠে যাওয়ার সম্ভাবনা কমে যায়।

২) প্রাইমার লাগানোর পর চোখের উপরের পাতায় খুব অল্প করে ম্যাট ফাউন্ডেশন মাখতে ভুলবেন। ম্যাট ফাউন্ডেশন ত্বকের সঙ্গে ভাল ভাবে বসে যায়। ফলে চোখের মেকআপ সহজে ঘেঁটে যাবে না।

৩) আইলাইনার ব্যবহারের পর আইশ্যাডো প্যালেট থেকে একই রঙের আইশ্যাডো আইলাইনারের রেখার উপর বুলিয়ে নিতে ভুলবেন না। এই ছোট কাজটি করে নিলে আইলাইনার দীর্ঘ সময়েও ঘাঁটবে না।

৪) বর্ষায় এক বার আইলাইনার মাখলে হবে না। দু’ থেকে তিন বার আইলাইনারের পরত দিতে হবে। এতে চোখের সাজ উজ্জ্বলও হবে আর বর্ষায় চোখের সাজ বিগড়ে যাওয়ার ঝুঁকিও থাকবে না।

৫) চোখের সাজের জন্য ক্রিম বেস্‌ড প্রসাধনী ব্যবহার করলে আইলাইনার ঘেঁটে যাওয়ার ঝুঁকি অনেকটাই বেশি। তাই জেলবেস্‌ড লাইট প্রসাধনীর সাহায্যেই চোখের মেকআপ সেরে নিন বর্ষার দিনগুলিতে।

Advertisement
আরও পড়ুন