Summer Friendly Hairstyle

বাঁধা চুলেই সাজ হোক কেতাদুরস্ত, কোন কেশসজ্জায় হাঁসফাঁস করা গরমে মিলবে আরাম, দেখাবে ভাল

হাঁসফাঁস করা গরমে আরামের সঙ্গে আপস না করেও হওয়া যায় কেতাদুরস্ত। পোশাক হিসাবে টিশার্ট পরুন বা সুতির কোনও হাঁটুঝুল পোশাক— শিখে নিন চুল বাঁধার এমন শৈলী, যা নজর কাড়বে অনেকেরই।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ১৪:০১
সৌন্দর্যের সঙ্গে আপোস না  করে কী ভাবে গরমে কেশসজ্জা করবেন?

সৌন্দর্যের সঙ্গে আপোস না করে কী ভাবে গরমে কেশসজ্জা করবেন? ছবি: ইনস্টাগ্রাম।

লো রাইসন চিনগন

Advertisement
ঘাড়ের ঠিক উপরে হবে এই খোঁপা।

ঘাড়ের ঠিক উপরে হবে এই খোঁপা। ছবি: ইন্টারনেট

ঘাড়ের কাছে থাকবে খোঁপা, তবে ঠিক হাতখোঁপা মতো হয়। বাহারি পোশাক হোক বা অতি সাধারণ টি-শার্ট জিন্‌স, যে কোনও পোশাকের সঙ্গেই তা হবে মানানসই।

সিরাম লাগিয়ে চুল খুব ভাল করে আঁচড়ে নিন। মাঝে সিঁথি কেটে সামনের দিক থেকে সিঁথির দুই পাশে কিছুটা চুল ছেড়ে রাখুন। বাকি চুল দিয়ে মাথার পিছনে পনিটেল বেঁধে নিন। এবার একটি রাবার ব্যান্ড পনিটেলের নীচ থেকে আটকে দিন। প্রথম এবং দ্বিতীয় রাবার ব্যান্ডের মধ্যে দূরত্ব থাকবে অন্তত ৩ ইঞ্চি। এ বার দ্বিতীয় রাবার ব্যান্ডের নীচের অংশ দুই ভাগে ভাগ করে নিন। চুলের দুই প্রান্ত কায়দা করে মুড়ে দিন প্রথম রাবার ব্যান্ডের সঙ্গে। অতিরিক্ত চুল জিগজ্যাগ বা কোনাকুনি ভাবে খোঁপার উপরে ববি বা ইউ পিন দিয়ে সেট করে দিন। সামনের দিকে ছেড়ে রাখা চুল একটি ফাঁপিয়ে লকসের মতো ফেলে রাখুন বা ক্লিপ দিয়ে কানের দুই পাশে একটু ফাঁপিয়ে আটকে নিন।

স্পাইকি বান

চুল খোঁচা হয়ে থাকবে এই কেশসজ্জায়।

চুল খোঁচা হয়ে থাকবে এই কেশসজ্জায়। ছবি: ইন্টারনেট

যাঁদের চুল একেবারে সোজা এবং মসৃণ, তাঁদের চুলেই এই কেশসজ্জা মানাবে। এটিও লো-বান কেশসজ্জা, তবে চুল দেখাবে খোঁচার মতো। চুল আঁচড়ে পিছনের দিকে টান করে রাবার ব্যান্ড দিয়ে বেঁধে নিন। রাবার ব্যান্ড যেন একটু বড় হয়। সেটি দিয়ে চুল এমন ভাবে মুড়তে হবে যাতে চুলের নীচের প্রান্ত খোঁপার উপর দিকে খোঁচা হয়ে থাকে। এটাই কেশসজ্জা।

মেসি বান

মাথার উপরে এলোমেলো খোঁপা!

মাথার উপরে এলোমেলো খোঁপা! ছবি: ইন্টারনেট।

একে বলা যায় এলোমেলো খোঁপা। গ্রীষ্মকালীন কেশসজ্জার এটি খুব সহজ সমাধান। সমুদ্রের ধারে বেড়াতে গেলেও এমন কেশশৈলী বেশ মানায়। চুল ভাল করে আঁচড়ে নিন। মাঝে সিঁথি কেটে সামনের অংশে একটু চুল আলগা করে কানের পাশ থেকে বার করে রাখুন। বাকি চুল দিয়ে মাথার ঠিক উপরের দিকে রাবার ব্যান্ডের সাহায্যে পনি করে নিন। এবার সেই চুল দুই ভাগে ভাগ করুন তবে আড়াআড়ি। খানিকটা থাকবে উপরের দিকে, খানিকটা নীচে। এই অবস্থায় খোঁপার মতো ধরে আরও একটি রাবার ব্যান্ড আটকে দিন। এবার বাকি চুলে ঘুরিয়ে, পেঁচিয়ে ইউ পিন দিয়ে খোঁপার সঙ্গে আটকে দিন। টেল কোম্ব (চিরুনির পিছনের অংশ সরু হয়) দিয়ে সামনের চুল ফাঁপিয়ে নিন। চাইলে চুল কোঁকড়া করার যন্ত্র দিয়ে সামনের অংশের চুলে একটু ঢেউ খেলিয়ে দিতে পারেন।

Advertisement
আরও পড়ুন