Miceller water

শুধুই কি মেক আপ তুলতে কাজে লাগে? মিসেলার ওয়াটার ব্যবহার করা যায় আরও নানা ভাবে

মিসেলার ওয়াটারকে ত্বকের যত্নে আরও নানা ভাবে ব্যবহার করা যায় জানতেন কি। সেই দিক থেকে দেখলে একে একটি বহুমুখী প্রসাধনী বলা যেতে পারে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ মার্চ ২০২৬ ২০:৪৫

ছবি: সংগৃহীত।

মিসেলার ওয়াটার নিয়ে রূপচর্চার দুনিয়ায় আলোচনা নতুন নয়। ভারী মেকআপ তোলার জন্য এর উপযোগিতা ইতিমধ্যেই অনেকে জানেন। কিন্তু মিসেলার ওয়াটারকে ত্বকের যত্নে আরও নানা ভাবে ব্যবহার করা যায় জানতেন কি। সেই দিক থেকে দেখলে একে একটি বহুমুখী প্রসাধনী বলা যেতে পারে।

Advertisement

মিসেলার ওয়াটারের বহুমুখী ব্যবহার

সকালের হালকা ক্লিনজার: সারারাত ঘুমানোর পর ত্বকে যে সিবাম বা তেলের আস্তরণ জমে, তা সকালে ধোয়ার জন্য মিসেলার ওয়াটার দারুণ। ফেসওয়াশ ব্যবহার করতে না চাইলে এটি দিয়ে মুখ মুছে নিতে পারেন।

ব্যায়ামের পর: জিম বা ওয়ার্কআউটের পর ঘাম আর ময়লা জমে লোমকূপ বন্ধ হয়ে যেতে পারে। চটজলদি মুখ পরিষ্কার করতে এটি ম্যাজিকের মতো কাজ করে।

ভুল সংশোধনে: আইলাইনার বা লিপস্টিক পরার সময় একটু এদিক-সেদিক হয়ে গেলে ইয়ারবাডে সামান্য মিসেলার ওয়াটার নিয়ে সহজেই সেই অংশটুকু ঠিক করে নেওয়া যায়।

সানস্ক্রিন পরিষ্কার করা: সানস্ক্রিন শুধু জল দিয়ে পরিষ্কার হয় না। দিনের শেষে ত্বকের ওপর জমে থাকা সানস্ক্রিনের আস্তরণ সরাতে এটি খুবই কার্যকর।

ব্রাশ পরিষ্কার করতে: মেকআপ ব্রাশে জমে থাকা হালকা মেকআপ বা পাউডার চটজলদি পরিষ্কার করতে মিসেলার ওয়াটার ব্যবহার করা যায়।

পারফিউমের দাগ তুলতে: অনেক সময় কাপড়ে পারফিউমের তেলতেলে দাগ পড়ে যায়। সেই জায়গায় একটু মিসেলার ওয়াটার দিয়ে ঘষলে দাগ হালকা হয়ে যায়।

তবে একটি জরুরি কথা মাথায় রাখুন। যদিও বলা হয় মিসেলার ওয়াটার ব্যবহারের পর মুখ ধোয়ার প্রয়োজন নেই, তবে আপনার ত্বক যদি খুব সংবেদনশীল হয়, তবে ব্যবহারের পর একবার সাধারণ জল দিয়ে মুখ ধুয়ে নেওয়া ভাল।

Advertisement
আরও পড়ুন