Disadvantages Roll-ons

নিয়মিত রোল-অন সুগন্ধি ব্যবহার করেন? দুর্গন্ধ এড়ানোর জন্য বড় ক্ষতি ডেকে আনছেন না তো?

দুর্গন্ধ এড়াতে রোল-অন সুগন্ধি নিয়মিত ব্যবহারের আগে এর কিছু সীমাবদ্ধতা সম্পর্কেও জানা জরুরি। নয়তো ত্বক ও স্বাস্থ্যে ক্ষতিকর প্রভাব পড়তে পারে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৬ ২০:১৪
রোল-অন সুগন্ধি ব্যবহারের ঝুঁকি।

রোল-অন সুগন্ধি ব্যবহারের ঝুঁকি। ছবি: সংগৃহীত।

দোরগোড়ায় গ্রীষ্ম। তাপমাত্রা বাড়ছে। পাল্লা দিয়ে বেড়ে চলেছে আর্দ্রতাও। এ সময়ে শরীরের ঘাম বা দুর্গন্ধ এড়াতে রোল-অন সুগন্ধি ব্যবহারের অভ্যাস রয়েছে অনেকের। ছোট, সহজে ব্যাগে ভরে নিয়ে বেরনো যায়, ব্যবহারের কৌশলও ঝাক্কিহীন। এই কারণেই রোল-অন সুগন্ধি বা ডিয়োডর‍্যান্ট অনেকের রোজের রুটিনে জায়গা পেয়ে গিয়েছে। তবে নিয়মিত ব্যবহারের আগে এর কিছু সীমাবদ্ধতা সম্পর্কেও জানা জরুরি। নয়তো ত্বক ও স্বাস্থ্যে ক্ষতিকর প্রভাব পড়তে পারে।

Advertisement

দীর্ঘ দিন রোল-অন সুগন্ধি ব্যবহার করলে নানাবিধ ক্ষতি এবং সমস্যার সম্মুখীন হতে হতে পারে

১. অ্যালুমিনিয়াম বা অ্যালকোহলযুক্ত উপাদান দীর্ঘ দিন ব্যবহারের ফলে ত্বকে র‌্যাশ দেখা দিতে পারে। পাশাপাশি চুলকানি ও অ্যালার্জিও হতে পারে। তার বিশেষ কারণ হল, রোল-অন ব্যবহার করলে তার অবশিষ্টাংশ বাহুমূলে পড়ে থাকে। সাদা সাদা দাগ হয়ে যায় ত্বকে। এই অবশিষ্টাংশ ত্বকের জন্য আদপে ভাল নয়। ত্বকের সবচেয়ে বাইরে থাকা এপিডার্মাল স্তর ক্ষতিগ্রস্ত হতে পারে। উপরন্তু, রোল-অন সুগন্ধি অতিরিক্ত ব্যবহার করলে বাহুমূলে কালচে দাগ হয়ে যেতে পারে।

২. রোল-অন সুগন্ধি ব্যবহার করার পর বাহুমূল বেশ কিছু ক্ষণ সিক্ত থাকে। শুকোতে যথেষ্ট সময় নেয়। এই ভিজে ভাবের কারণে চটচটে অনুভূতি থাকে অনেক ক্ষণ, যা ত্বকে অস্বস্তি সৃষ্টি করতে পারে। বিশেষ করে গরমকালে বেশি ঘাম হলে অতিরিক্ত ভিজে ভাব সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে। সে সময়ে শরীরের দুর্গন্ধও পুরোপুরি কমাতে পারে না রোল-অন ডিয়োডোর‍্যান্ট।

৩.রকমারি সুগন্ধের রোল-অন পাওয়া যায় না। বাহারি গন্ধের বিকল্প খুবই সীমিত। বাহুমূল পরিচর্যার অন্যান্য পণ্যের তুলনায় রোল-অন-এ বৈচিত্র কম। একই পণ্য দীর্ঘ দিন ব্যবহার করতে করতে অনেক সময়ে তার কার্যকারিতাও কম মনে হতে পারে। তাই মাঝেমধ্যে পণ্য বদলানোও ভাল।

Advertisement
আরও পড়ুন