Box kajal applying

পেন্সিল নয়, বাক্সবন্দি কাজল পরার অভ্যাস করতে পারেন, আঙুলের ছোঁয়ায় আরও আকর্ষণীয় হবে চোখ

বাক্সে ভরা কাজল ব্যবহার করলে রং আরও গাঢ় হয় এবং চোখের রেখা স্পষ্ট দেখায়। ঠিক যে ভাবে পুরনো সংস্কৃতি ফিরে ফিরে আসছে। আপনিও পেন্সিল ত্যাগ করে বাক্সে ভরা কাজল পরার অভ্যাস করতে পারেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ২০:৪৫
বাক্সের কাজল কী ভাবে পরতে হয়?

বাক্সের কাজল কী ভাবে পরতে হয়? ছবি: সংগৃহীত।

পেন্সিল দিয়ে কাজল পরার অভ্যাস এখন ঘরে ঘরে। কিন্তু এক সময়ে ভারতীয় সংস্কৃতিতে আঙুল বা সরু কাঠি দিয়ে মোটা করে কাজল পরার চল ছিল। কাজল আসত বাক্সবন্দি হয়ে। আর সে কাজল পরলে চোখ হত আরও আকর্ষণীয়। বাক্সে ভরা কাজল ব্যবহার করলে রং আরও গাঢ় হয় এবং চোখের রেখা স্পষ্ট দেখায়। ঠিক যে ভাবে পুরনো সংস্কৃতি ফিরে ফিরে আসছে। আপনিও পেন্সিল ত্যাগ করে বাক্সে ভরা কাজল পরার অভ্যাস করতে পারেন। উচ্চ মানের কাজল বেছে নিয়ে আঙুল দিয়ে বা কাঠি অথবা সরু ব্রাশ দিয়ে পরে নিতে পারেন।

Advertisement

কয়েকটি সহজ কৌশল জানলে প্রতি দিনের সাজেও চোখ অনেক বেশি উজ্জ্বল দেখাতে পারে

১. আগে চোখ পরিষ্কার করে নিন। কাজল লাগানোর আগে চোখের চারপাশ পরিষ্কার ও তেলমুক্ত হওয়া দরকার। চাইলে সামান্য কনসিলার ব্যবহার করলে কাজল সহজে বসবে এবং চারদিকে লেপ্টে যাবে না।

২. চোখের উপরের ‘ওয়াটারলাইন’ ধরে কাজল পরতে হবে। তাই ভাল করে টেনে ধরে নিন চোখের পাতা। এ বার সরু ব্রাশ দিয়ে বা হাত দিয়ে কাজল টেনে দিন। এতে পাপড়ি ঘন দেখাবে এবং চোখও বড় মনে হবে।

৩. নীচের ‘ওয়াটারলাইন’ পুরোটা ভরবেন না। ভিতরে খুব মোটা না করে বাইরের দুই-তৃতীয়াংশে বেশি করে কাজল লাগান। এতে চোখ আরও ভরাট দেখাবে।

৪. হালকা স্মাজ করলে বা ঘেঁটে দিলে চোখ আরও গভীর দেখাবে। কাজল লাগানোর পরে আঙুল বা ব্রাশ দিয়ে একটু স্মাজ করলে স্মোকি লুক আসবে। এতে চোখ আরও আকর্ষণীয় দেখাতে পারে। চেষ্টা করবেন, স্মাজ করার ধাপটি কেবল বাইরের কোণের মধ্যেই সীমাবদ্ধ রাখতে।

৫. ভিতরের কোনায় চাইলে অল্প সোনালি শিমার মেখে নিতে পারেন। চিকমিকে অভ্রের ছোঁয়ায় চোখের কোনা নজরকাড়া হয়ে উঠবে।

সঠিক কৌশলে ব্যবহার করলে সাধারণ কাজলও চোখের সাজে বড় পরিবর্তন আনতে পারে। সামান্য অনুশীলনেই চোখ আরও বড়, উজ্জ্বল এবং আকর্ষণীয় দেখাবে।

Advertisement
আরও পড়ুন