Exfoliation after Sunburn

রোদে পোড়ার পর ত্বকচর্চার বিশেষ ধাপ এড়িয়ে চলুন, নয়তো বড় ক্ষতি হতে পারে চামড়ার! জেনে নিন পন্থাও

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকের কোষেরও বয়স বাড়ে। এতে ত্বকের ঔজ্জ্বল্যও কমে যায় ধীরে ধীরে। এক্সফোলিয়েটিং প্রসাধনী ব্যবহার করলে ত্বকের কোষের পুনর্গঠনের প্রক্রিয়া তরান্বিত হয়। কিন্তু কখন ব্যবহার করা উচিত, সে বিষয়ে অবগত থাকা দরকার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ১৮:৩১
রোদে পোড়ার পর ত্বকের পরিচর্যা কী ভাবে করা যায়?

রোদে পোড়ার পর ত্বকের পরিচর্যা কী ভাবে করা যায়? ছবি: সংগৃহীত।

কড়া রোদে পুড়ছে বৈশাখের সকাল-দুপুর। ঘরের বাইরে বেরোলেই রোদে ত্বকের ক্ষতি হচ্ছে। আর এমন সময়ে যখন-তখন এক্সফোলিয়েটর ব্যবহার করা উচিত নয়। নির্দিষ্ট নিয়ম মেনে ত্বকের যত্ন নিতে হবে। রোদে পোড়া ত্বক থেকে মৃত কোষ সরানোর জন্য খানিক অপেক্ষা করা দরকার। সঙ্গে সঙ্গে এক্সফোলিয়েট করলে ত্বকের ক্ষতি হয়। কেন অপেক্ষা করা দরকার এবং কী ভাবে এক্সফোলিয়েট করবেন?

Advertisement

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকের কোষেরও বয়স বাড়ে। এতে ত্বকের ঔজ্জ্বল্যও কমে যায় ধীরে ধীরে। এক্সফোলিয়েটিং প্রসাধনী ব্যবহার করলে ত্বকের কোষের পুনর্গঠনের প্রক্রিয়া তরান্বিত হয়। কিন্তু কখন ব্যবহার করা উচিত, সে বিষয়ে অবগত থাকা দরকার।

রোদে পোড়ার পর প্রদাহ সাধারণত ১২-২৪ ঘণ্টার মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছোয়। তা ছাড়া ২-৩ দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। এই সময়ে স্ক্রাব করলে ত্বক আরও ক্ষতিগ্রস্ত হবে। অসময়ে এক্সফোলিয়েট করলে ত্বকের নীচের কাঁচা চামড়া উন্মুক্ত হয়ে যায়, তার ফলে সংক্রমণ ঘটার বা ত্বকে দাগ পড়ার ঝুঁকি থাকে। তাই ২৪-৪৮ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করলে ভাল।

কী ভাবে ত্বকের চর্চা করবেন রোদেপোড়ার পর?

কী ভাবে ত্বকের চর্চা করবেন রোদেপোড়ার পর? ছবি: সংগৃহীত

তার পর এক্সফোলিয়েশনের জন্য কয়েকটি ধাপ মেনে চলতে হবে

১. ক্লিনজ়িং: এমনই একটি ক্লিনজ়ার ব্যবহার করতে হবে, যা ত্বককে হাইড্রেট করবে, আবার অতিরিক্ত তেলও শোষণ করে নেবে। ত্বকে জমে থাকা ঘাম, ধুলো ইত্যাদিকেও সরিয়ে দেবে এই মৃদু ক্লিনজ়ার।

২. এক্সফোলিয়েশন: ল্যাক্টিক অ্যাসিড এবং পিএইচএ সমৃদ্ধ আলফা হাইড্রক্সি অ্যাসিড (এএইচএ) ব্যবহার করতে হবে। এএইচএ ফল বা দুধ থেকে প্রাপ্ত জলে দ্রবণীয় অ্যাসিড, যা ত্বকের এক্সফোলিয়েশনে ব্যবহৃত হয়। ফলে ত্বকের গঠন, রং ও আর্দ্রতা উন্নত হয়। ত্বকের উপর অতিরিক্ত চাপ না দিয়েই মৃত ত্বকের কোষ দূর করতে পারে এগুলি।

৩. হাইড্রেশন: এক্সফোলিয়েশনের পর ত্বকের আর্দ্রতা বৃদ্ধি করা দরকার। পাশাপাশি, এক্সফোলিয়েশন থেকে কোনও প্রদাহ তৈরি হলে, সেটিকে সারানো দরকার। আর সেই কারণে অ্যালো ভেরা, হায়ালুরোনিক অ্যাসিড কিংবা সেরামাইড মাখতে হবে। এগুলি মাখার পর মৃদু ক্রিম মেখে নিতে হবে। এতে ত্বক নরম হবে।

Advertisement
আরও পড়ুন