Celebrity Skin Care Tips

চটজলদি মুখে চাই নায়িকার মতো জেল্লা? ভরসা রাখতে পারেন জাহ্নবীর ঘরোয়া ফেসপ্যাকেই

কখনও রূপটানের, কখনও আবার ত্বক পরিচর্যার টুকিটাকি টোটকা ভাগ করে নেন অভিনেত্রী জাহ্নবী কপূর। এক ভিডিয়োয় দেখা গিয়েছে, শুটিংয়ে যাওয়ার আগে ঘরোয়া ফেসপ্যাক দিয়েই রূপচর্চা করছেন তিনি। কী কী উপকরণ দিয়ে ফেসপ্যাক বানান জাহ্নবী?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ জুন ২০২৬ ১২:৩৬
কী কী উপকরণ দিয়ে ফেসপ্যাক বানান জাহ্নবী?

কী কী উপকরণ দিয়ে ফেসপ্যাক বানান জাহ্নবী? ছবি: সংগৃহীত।

মায়ের মুখ বসানো না হলেও, লোকে বলে তাঁর ত্বকের ধরন নাকি অনেকটা শ্রীদেবীরই মতো। টানটান, পেলব, মসৃণ। বলিপাড়ার কমবয়সি অভিনেত্রীদের মধ্যে অন্যতম নাম জাহ্নবী কপূর। অভিনীত সিনেমার তালিকা ইতিমধ্যেই বেশ দীর্ঘ হয়েছে। হিন্দি ছবির পাশাপাশি দক্ষিণী ছবিতেও দাপটের সঙ্গে কাজ করছেন শ্রীদেবী-কন্যা। জীবনের প্রথম সিনেমা ‘ধড়ক’ বক্স অফিসে ঝড় না তুললেও তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল দর্শকমহলে।

Advertisement

দক্ষ অভিনেত্রী হয়ে ওঠার পাশাপাশি ত্বকের যত্ন নিতেও কম পরিশ্রম করেন না তিনি। জাহ্নবী ত্বকের যত্নে ভরসা রাখেন ঘরোয়া উপকরণের উপরে। সমাজমাধ্যমে মাঝেমধ্যেই নানা রকম ভিডিয়ো ভাগ করে নেন তিনি। কখনও রূপটানের কখনও আবার ত্বক পরিচর্যার টুকিটাকি টোটকা ভাগ করে নেন অভিনেত্রী। এমনই এক ভিডিয়োয় দেখা গিয়েছে, শুটিংয়ে যাওয়ার আগে ঘরোয়া ফেসপ্যাক দিয়েই রূপচর্চা করছেন তিনি। কী কী উপকরণ দিয়ে ফেসপ্যাক বানান জাহ্নবী? তাঁর তৈরি ফেসপ্যাকে ছিল টক দই, মধু আর কলা। এই ফেসপ্যাক ত্বকের জন্য কতটা উপকারী?

ফেসপ্যাকে প্রথমেই তিনি ব্যবহার করেছেন দই। দইয়ে আছে ল্যাকটিক অ্যাসিড, সংবেদনশীল ত্বকের জন্য এই অ্যাসিড ভীষণ উপকারী। মধুর অ্যান্টি-ব্যাক্টেরিয়াল গুণ ত্বককে সংক্রমণের হাত থেকে রক্ষা করে। কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, যা ত্বকের জন্য উপকারী। এ ছাড়া কলা ত্বককে আর্দ্র রাখতেও সাহায্য করে। ত্বকের ধরন যেমনই হোক না কেন, গরমের দিনে কোনও বিশেষ অনুষ্ঠানে যাওয়ার আগে চটজলদি জেল্লা চাইলে মুখে এই মাস্কটি মেখে ১৫ মিনিট অপেক্ষা করুন। তারপর পরিষ্কার ভিজে কাপড় দিয়ে মুছে নিলেই পেয়ে যাবেন চটজলদি জেল্লা।

Advertisement
আরও পড়ুন