Skin Care Tips

মলিন ত্বকের জেল্লা ফিরিয়ে আনতে পারে মাচা! কী ভাবে ব্যবহার করলে চটজলদি ফল পাবেন

স্বাস্থ্যকর এই মাচা দিয়ে ত্বকের পরিচর্যাও করছেন কেউ কেউ। ত্বকের পরিচর্যায় অনেকেই গ্রিন টি ব্যবহার করেন, তবে মাচায় গ্রিন টি-এর তুলনায় দশ গুণ বেশি অ্যান্টি-অক্সিড্যান্ট আছে, যা ত্বকের জন্য বেশ কার্যকর।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩৫
মাচা দিয়ে রূপচর্চা।

মাচা দিয়ে রূপচর্চা। ছবি: সংগৃহীত।

ভারতীয়েরা মেজাজ চাঙ্গা করতে চায়ের পরে কফিতেই ভরসা রেখে এসেছেন এত কাল। তবে ইদানীং স্বাস্থ্য সচেতনদের বাড়িতেই হোক বা ক্যাফের মেনুতে, কফির পাশাপাশি জায়গা করে নিয়েছে মাচা। সবুজ রঙের পানীয় খেলে কফির মতোই শরীরে তাৎক্ষণিক শক্তি আসে। তবে বার বার কফির কাপে চুমুক দিলে শরীরের যে ক্ষতিটা হয়, সেটা কিন্তু মাচায় হয় না। রূপচর্চাতেও জনপ্রিয় হচ্ছে মাচা।

Advertisement

স্বাস্থ্যকর এই মাচা দিয়ে ত্বকের পরিচর্যাও করছেন কেউ কেউ। ত্বকের পরিচর্যায় অনেকেই গ্রিন টি ব্যবহার করেন, তবে মাচায় গ্রিন টি-এর তুলনায় দশগুণ বেশি অ্যান্টি-অক্সিড্যান্ট আছে, যা ত্বকের জন্য বেশ কার্যকর। মাচায় এপিগালোকাটেচিন গ্যালেট নামক একটি যৌগ থাকে যা ত্বকের কোলাজেনের ক্ষতি রুখে দিতে পারে, এর সঙ্গে সঙ্গে ত্বকের জেল্লাও ফিরিয়ে আনতে পারে।

কী ভাবে বানাবেন মাচার ফেসপ্যাক?

১ চা চামচ মাচা পাউডার, ১ চা চামচ মুলতানি মাটি আর ১ টেবিল চামচ দই মিশিয়ে একট ফেসপ্যাক বানিয়ে নিন। এ বার সেই প্যাকটি মুখে মেখে নিন। মনে রাখবেন খুব বেশি ক্ষণ প্যাকটি মেখে রাখার দরকার নেই। ১০-১৫ মিনিটই যথেষ্ট। ঈষদুষ্ণ জল দিয়ে মুখ ভাল করে ধুয়ে নিন।

Advertisement
আরও পড়ুন