Nail care tips

নখ একটু বড় হলেই ভেঙে যায়? অলিভ অয়েলের জাদুতেই বাঁচতে পারে ‘নেল এক্সটেনশন’-এর খরচ

নখ ভঙ্গুর হওয়ার অন্যতম কারণ হল কিউটিকল শুকিয়ে যাওয়া। আর এই সমস্যা দূর করতে ভরসা রাখতে পারেন অলিভ অয়েলে। অলিভ অয়েল দিয়ে হট অয়েল ম্যানিকিয়োর করলেই কিন্তু নখ ভেঙে যাওয়ার সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:১৮
নখের ভাঙন রুখতে কী ভাবে কাজে লাগাবেন অলিভ অয়েল।

নখের ভাঙন রুখতে কী ভাবে কাজে লাগাবেন অলিভ অয়েল। ছবি: সংগৃহীত।

সাজগোজ যতই নিখুঁত হোক, হাত-নখ সুন্দর না হলে দেখতে ভাল লাগে না। অনেকের নখ দাঁতে কাটার অভ্যাস থাকে, কারও আবার সামান্য আঘাতে নখ ভেঙে যায়। ভাঙা নখ দেখতে মোটেও ভাল লাগে না। তার চেয়ে বরং একটু যত্নে রাখুন নখ। তা হলে ঘন ঘন পার্লারে ছুটতে হবে না। আবার নেল আর্টের জন্য কৃত্রিম নখ বসাতে গিয়ে সংক্রমণের ঝুঁকিও এড়ানো যাবে। নখ ভঙ্গুর হওয়ার অন্যতম কারণ হল কিউটিকল শুকিয়ে যাওয়া। আর এই সমস্যা দূর করতে ভরসা রাখতে পারেন অলিভ অয়েলে। অলিভ অয়েল দিয়ে হট অয়েল ম্যানিকিয়োর করলেই কিন্তু নখ ভেঙে যাওয়ার সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

Advertisement

এই ম্যানিকিয়োর যে পার্লারে হয় না, তা নয়। তবে হট অয়েল ম্যানিকিয়োর বাড়িতেও সহজেই করা যায়। অন্যান্য ম্যানিকিয়োরের সঙ্গে এর মূল তফাত হল, এখানে জলের পরিবর্তে ব্যবহার করা হয় গরম তেল। নখ সহজেই ভেঙে গেলে নখকে সুন্দর করে তোলার জন্য এই হট অয়েল ম্যানিকিয়োর কার্যকরী। গরম তেলে নখ ডুবিয়ে রাখলে নখের ডগায় ও চারপাশে রক্ত সঞ্চালন ভাল হয়। ফলে নখের চারপাশের পাতলা ত্বক নরম থাকবে।

কী ভাবে করবেন?

একটি পাত্রে খানিকটা অলিভ অয়েল নিয়ে আধ মিনিট মতো আঁচে বসিয়ে গরম করুন। এ বার ওই পাত্রে আঙুল ডুবিয়ে রাখুন ১০-১৫ মিনিট। ঠান্ডা হয়ে গেলে আবার গরম করে আবার নখ ডুবিয়ে রাখতে হবে। তার পরে আঙুল থেকে হাতের কব্জি পর্যন্ত ওই তেল ভাল ভাবে মালিশ করে নিন। কিছু ক্ষণ রেখে গরম জলে তোয়ালে ডুবিয়ে ভাল করে নিঙড়ে নিয়ে চেপে চেপে মুছে নিন। এতে হাতের পাতা এবং নখ দুই-ই ভাল থাকবে, আর নখ ভেঙে যাওয়ার সমস্যা থেকেও মুক্তি পাওয়া যাবে।

Advertisement
আরও পড়ুন