skin inflammation symptoms

ত্বকে প্রদাহের সমস্যা হচ্ছে কি না বুঝবেন কী ভাবে? কোন কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন?

প্রদাহের সমস্যা শুধু শরীরের ভিতরের প্রত্যঙ্গে নয়, ত্বকেও হতে পারে। আর তার নানা কারণও থাকতে পারে। শরীরের কোনও অভ্যন্তরীণ সমস্যার উপসর্গ হিসাবেও ত্বকে প্রদাহ হতে পারে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৬ ২০:৩৫

ছবি: সংগৃহীত।

শরীরে প্রদাহ নানা রকমের জটিল সমস্যার তৈরি করতে পারে। যার মধ্যে একটি ক্যানসারও। কিন্তু প্রদাহের সমস্যা শুধু শরীরের ভিতরের প্রত্যঙ্গে নয়, ত্বকেও হতে পারে। আর তার নানা কারণও থাকতে পারে।

Advertisement

কী কী কারণে ত্বকে প্রদাহ হতে পারে?

খাবার বা প্রসাধন থেকে অ্যালার্জি হলে, একজ়িমা বা সোরিয়াসিস হলে এছাড়া অতিরিক্ত রোদ লাগলে অথবা ব্যাক্টেরিয়াল বা ফাঙ্গাল ইনফেকশন হলেও ত্বকে প্রদাহ হতে পারে। এ ছাড়া শরীরের কোনও অভ্যন্তরীণ সমস্যার উপসর্গ হিসাবেও ত্বকে প্রদাহ হতে পারে।

ত্বকে প্রদাহ হচ্ছে কি না বুঝবেন কী ভাবে?

১. দৃশ্যমান পরিবর্তন

লালচে ভাব আক্রান্ত স্থানটি অস্বাভাবিক লাল হয়ে যাওয়া প্রদাহের প্রাথমিক লক্ষণ। রক্তপ্রবাহ বেড়ে যাওয়ার কারণে এমন হয়। এছাড়া, ত্বকে ছোট ছোট দানা বা চাকা চাকা লালচে ভাব বা আঁশের মতো চামড়া উঠলে বুঝতে হবে প্রদাহের কারণেই তা হচ্ছে। ত্বকের ওপর ছোট ছোট জলের মতো পুঁজ বা তরল ভর্তি দানা হলেও তা প্রদাহের কারণে হতে পারে।

২. অনুভূতির পরিবর্তন

ত্বকের কোনও অংশ জ্বালা করলে বা খুব তপ্ত অনুভব করলে বুঝতে হবে তা প্রদাহের কারণেই। এ ছাড়া অস্বাভাবিক এবং অনবরত চুলকানি (ঘষলে আরও বেড়ে যায় এমন), ত্বক স্পর্শ করলে ব্যথা লাগা বা ত্বক অতিরিক্ত নরম হয়ে যাওয়াও প্রদাহের লক্ষণ

৩. গঠনের পরিবর্তন

স্বাভাবিকের থেকে ত্বক কিছুটা ফুলে উঠলে, ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে গেলে এবং চামড়া ফেটে যাওয়ার মতো সমস্যা হলে, তা-ও প্রদাহের লক্ষণ হতে পারে। দীর্ঘস্থায়ী প্রদাহের ফলে চামড়া শক্ত, অনুজ্জ্বল এবং পুরুও হয়ে যেতে পারে। তবে যদি ত্বকের প্রদাহের সঙ্গে জ্বর আসে, শ্বাসকষ্ট হয়অথবাপুঁজ বের হতে থাকে, তবে দেরি না করে দ্রুত ত্বকের চিকিৎসকের পরামর্শ নিন।

Advertisement
আরও পড়ুন