Winter skin care Tips

শীতে ত্বক শুষ্ক, জেল্লাহীন দেখাচ্ছে? মাধুরী শেখালেন কী ভাবে ঠান্ডার দিনেও ত্বক দেখাবে ঝলমলে

শীতে ত্বকের জেল্লা ফেরানোর উপায়ের হদিস দিলেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, শীতের দিনেও তিনি কী ভাবে ত্বক ঝলমলে রাখেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৬ ১৭:২৯
শীতের দিনেও মাধুরীর মতো চকচকে দেখাবে ত্বক।

শীতের দিনেও মাধুরীর মতো চকচকে দেখাবে ত্বক। ছবি: সংগৃহীত।

ক্রমশই নামছে তাপমাত্রার পারদ। বাতাসে হিমেল পরশ। এই মরসুমে ক্রমশই আর্দ্রতা কমতে থাকে ত্বকের। যার ফলে ত্বক হয়ে পড়ে শুষ্ক। উধাও হয় জেল্লা। কিন্তু সামনেই বিয়েবাড়ির পালা। শীত মানেই আনন্দ, হুল্লোড়, পার্টি। এই সময় কী ভাবে ফের ঝলমলিয়ে উঠবে ত্বক, তা-ও আবার মাত্র এক সপ্তাহেই?

Advertisement

সৌন্দর্য ধরে রাখতে নিয়মিত ত্বক এবং চুলের যত্ন প্রয়োজন। বি-টাউনের তারকারাও বিভিন্ন সময়ে জানিয়েছেন, ধারাবাহিক ভাবেই রূপচর্চা করেন তাঁরা। আর দরকার উপযোগী সঠিক উপকরণ বেছে নেওয়া এবং পদ্ধতি জানা। শীতে ত্বকের জেল্লা ফেরানোর এমনই এক উপায়ের হদিস দিলেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, শীতের দিনেও তিনি কী ভাবে ত্বক ঝলমলে রাখেন।

ওই সাক্ষাৎকারে অভিনেত্রী একটি বিশেষ ফেসপ্যাকের কথা বলেছেন। এই ফেসপ্যাকটি বানানোর জন্য লাগবে ১ টেবিল চামচ দুধ, ১ টেবিল চামচ মধু, ১ টেবিল চামচ অ্যালো ভেরা জেল আর ২ ফোঁটা এসেনশিয়াল অয়েল। সব উপকরণগুলি একসঙ্গে ভাল করে মিশিয়ে প্যাকটি মুখে ভাল করে লাগিয়ে নিতে হবে। তার পর মিনিট ১৫ রেখে ঈষদুষ্ণ জল দিয়ে ভাল করে ধুয়ে নিলেই ত্বকে আসবে জেল্লা। নিয়মিত এই প্যাক ব্যবহার করলে তবেই ফল পাবেন।

Advertisement
আরও পড়ুন