Sonakshi Sinha beauty Tips

সোনাক্ষী এখন আঁখিসজ্জার শিক্ষক, বলি নায়িকার টিপ্‌সেই ডানা মেলুক আপনার আঁখি-পাখি

এর আগে প্রাকৃতিক উপায়ে চুল কোঁকড়া করার উপায় শিখিয়েছিলেন সোনাক্ষী। শাশুড়ির থেকে শেখা সেই কৌশল বেশ জনপ্রিয় হয়েছিল। এ বার অভিনেত্রী শেখালেন নিখুঁত ভাবে আইলাইনার পরার পন্থা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ জুন ২০২৬ ১৭:২৯
আইলাইনার পরার সহজ পন্থা শিখে নিন সোনাক্ষীর থেকে।

আইলাইনার পরার সহজ পন্থা শিখে নিন সোনাক্ষীর থেকে। ছবি: সংগৃহীত।

বলিউড নায়িকার কাছ থেকে সাজসজ্জার টিপ্‌স! এমন সুযোগ কে ছাড়ে? সোনাক্ষী সিংহের কাছ থেকে চোখের সাজের কৌশল শিখে নিন। এর আগে প্রাকৃতিক উপায়ে চুল কোঁকড়া করার উপায় শিখিয়েছিলেন সোনাক্ষী। শাশুড়ির থেকে শেখা সেই কৌশল বেশ জনপ্রিয় হয়েছিল। এ বার অভিনেত্রী শেখালেন নিখুঁত ভাবে আইলাইনার পরার পন্থা। ‘উইঙ্গড আইলাইনার লুক’ তৈরি করার সহজ পন্থা শিখে নিন এ বার আপনিও।

Advertisement
চোখের কোণে ডানা আঁকার সহজ পন্থা।

চোখের কোণে ডানা আঁকার সহজ পন্থা। ছবি: ইউটিউব

ফ্যাশন জগতে ‘উইঙ্গড আইলাইনার লুক’ কখনও পুরনো হবে না। সাধারণ সাজ হোক বা জমকালো পার্টি, এক টানে চোখের চেহারা বদলে দিতে পারে মেকআপের ছোট্ট কৌশল। কিন্তু চোখের কোণে ডানার মতো লাইনার পরা খুব সহজ নয়। প্রথমত, দুই চোখে সমান আকৃতি আনতে হবে। দ্বিতীয়ত, হাত কাঁপলে চলবে না। তৃতীয়ত, চোখের গঠনের সঙ্গে মানানসই নকশা তৈরি করতে হবে। সোনাক্ষী সেই কাজটিই সহজ করে দিলেন। শিখে নিন ধাপে ধাপে।

চোখের কোণে ডানা আঁকার সহজ পন্থা

· প্রথমেই চোখের উপরের ত্বক পরিষ্কার করে নিন।

· তার পর হালকা রঙের আইশ্যাডো পরে নিন চোখের উপরে।

· এই পদ্ধতিতে পেন আইলাইনার ব্যবহার করলে বেশি সুবিধা হবে।

· নীচের আঁখিপল্লবের কাছে একটি ছোট্ট রেখা আঁকতে হবে। ডানার নীচের অংশ এঁকে নিতে হবে।

· এ বার নীচের রেখার সঙ্গে সামঞ্জস্য রেখে উপরের দিকেও একই ভাবে রেখা এঁকে দু’টি রেখা জুড়ে দিতে হবে।

· অথবা নীচের রেখা যেখানে শেষ হচ্ছে, সেখান থেকে আঁকা শুরু করে উপরের আঁখিপল্লবে এসে শেষ করতে হবে।

· উপরের রেখা আঁকার সময়ে মাথা নীচের দিকে ঝোঁকালে চলবে না। এতে উপরের অংশ একটু ফোলা লাগতে পারে।

· এতে যে ত্রিভূজ তৈরি হল, তার ভিতরের অংশ লাইনার দিয়ে ভরাট করে দিতে হবে।

· শেষে চোখের ভিতরের কোণ থেকে লাইনার টেনে ডানার সঙ্গে জুড়ে দিতে হবে।

Advertisement
আরও পড়ুন