Summer Skin Care

গরমের দিনে মেকআপ করার সময়ে সাবধান, পদ্ধতির ভুলে বাড়তে পারে ব্রণের সমস্যা

গরমের সময়ে ঘাম বেশি হয়। এই সময়ে মেকআপ বেশি করলে ত্বকের রন্ধ্রগুলির মুখ বন্ধ হয়ে যায়। ফলে সেখানে মৃতকোষ জমে ব্রণ-র‌্যাশের সমস্যা বাড়তে পারে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ১৮:২১
মেকআপ করার সময়ে কী কী ভুলে ব্রণর সমস্যা বাড়তে পারে?

মেকআপ করার সময়ে কী কী ভুলে ব্রণর সমস্যা বাড়তে পারে? ছবি: ফ্রিপিক।

মেক আপ করলেই ব্রণ হবে, তার কিন্তু সত্যিই কোনও মানে নেই। বাজারচলতি প্রসাধনী ব্যবহার করেও ত্বক ভাল রাখা সম্ভব, যদি মেক আপের সময় কয়েকটি ভুল এড়িয়ে চলা যায়। বিশেষ করে গরমের সময়ে ত্বকের রন্ধ্রগুলি ঘাম জমে ও মেকআপে বন্ধ হয়ে যেতে পারে। সেখানে মৃত কোষ জমে ব্রণ ও র‌্যাশের সমস্যা বাড়তে পারে।

Advertisement

মেকআপের সময়ে কী কী ভুল করবেন না?

অনেকে গরমেও অতিরিক্ত তৈলাক্ত বা সিলিকন প্রাইমার ব্যবহার করেন। সিলিকন ত্বকের উপর একটি স্তর তৈরি করে যা ঘাম ও তেলকে ভিতরে আটকে রাখে। ফলে রোমকূপ বন্ধ হয়ে ব্ল্যাকহেড এবং ব্রণর সমস্যা দেখা দেয়।

অপরিষ্কার মেকআপ ব্রাশ এবং স্পঞ্জে ব্যাক্টেরিয়া জন্মায়। এগুলি ব্যবহার করলে তা থেকেও ব্রণর সমস্যা হতে পারে।

মেক আপ করার আগে দেখে নিন, যে প্রসাধনী ব্যবহার করছেন, তার মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে কি না। মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া কোনও জিনিস ব্যবহার করা অত্যন্ত বিপজ্জনক। এর ফলে ব্রণ তো বটেই, এমনকি ত্বকের ক্যানসারেরও ঝুঁকি থাকে। ঝুঁকি এড়াতে এই বিষয়টি নিয়ে সচেতন থাকা জরুরি।

রাতে শোয়ার আগে মেকআপ তুলতেই হবে। প্রসাধন সামগ্রীতে রয়েছে নানা রাসায়নিক উপাদান। সেগুলি দীর্ঘ ক্ষণ ত্বকের সংস্পর্শে থাকার ফলেই ব্রণ হয়। তাই মেক আপ করলেও তা যত্ন করে পরিষ্কার করা বেশি জরুরি।

Advertisement
আরও পড়ুন