Taylor Swift Marriage

বর-কনের পরনে ডিয়-র পোশাক, ১৯৫০ সালে এলিজ়াবেথ টেলরের বিয়ের গাউনের নকশাই কি মনে ধরল টেলরের?

প্রেম পূর্ণতা পেল। আমেরিকান ফুটবল খেলোয়াড় ট্রাভিস কেলসির সঙ্গে বিয়েটা সেরেই ফেললেন পপ তারকা টেলর সুইফ্‌ট। গোপনে বিয়ে সেরেছেন। বর-কনের ছবিও প্রকাশ্যে আসেনি। তবে শোনা গিয়েছে, ডিয়-র ঐতিহ্যবাহী পোশাকেই সেজেছিলেন টেলর-ট্রাভিস।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ১৩:৩৮
Taylor Swift Marries Travis Kelce in a Stunning Custom Dior Gown

এলিজ়াবেথ টেলরের ভিন্টেজ গাউনে অনুপ্রাণিত, বিয়েতে কেমন সাজলেন টেলর সুইফ্‌ট? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দীর্ঘদিন ধরে চলা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রেমিক ট্রাভিস কেলসির সঙ্গে বিয়েটা সেরেই ফেললেন আমেরিকান সঙ্গীত-তারকা টেলর সুইফ্‌ট। বহু প্রেম, রঙিন জীবন, খ্যাতনামী পপ তারকার বিয়ে নিয়ে গত কয়েক মাস ধরেই সরগরম ছিল সমাজমাধ্যম। টেলর কী পরবেন, কী ভাবে সাজবেন, কোথায় হচ্ছে বিয়ে— সব নিয়েই কৌতূহল ছিল দেখার মতোই। তবে অনুরাগীদের কৌতূহল মেটাননি টেলর-ট্রাভিস, কেউই। বিয়ের খবর জানা গিয়েছে ঠিকই, তবে বিয়েতে বর-কনে কেমন সেজেছিলেন, সে ছবি এখনও প্রকাশ্যে আসেনি। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ফরাসি নামজাদা সাজ-সংস্থা ডিয়-র ব্রাইডাল গাউনেই সাজেন টেলর, আর ট্রাভিসের পরনে ছিল ডিয়-র স্যুট।

Advertisement

বিয়েতে টেলর সুইফ্‌ট বেছে নিয়েছিলেন ডিয় ওট কুটুরের গাউন। হলিউডের কিংবদন্তি অভিনেত্রী এলিজ়াবেথ টেলরের ১৯৫০ সালের বিয়ের গাউনের নকশা মনে ধরেছিল টেলরের। তা থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি করা হয় তাঁর গাউনটি। তবে শোনা গিয়েছে, এলিজ়াবেথের গাউনের ভিন্টেজ লুকের সঙ্গে বর্তমান সময়ের ফিউশন সাজকে মিলিয়ে মিশিয়েই টেলর সুইফ্‌টের ব্রাইডাল গাউনের নকশা বানায় ফরাসি সাজ-সংস্থা। পপ-তারকার কনের সাজের রূপকার খ্যাতনামা পোশাকশিল্পী জোনাথন অ্যান্ডারসন। তিনি বর্তমান সময়ে ডিয়-র ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে দায়িত্বপ্রাপ্ত। জানা গিয়েছে, বিয়ের আগে টেলর ও ট্রাভিসের সঙ্গে বসে তাঁদের বিয়ের সাজগোজের পরিকল্পনা করেছিলেন জোনাথন। কনের সাজের সঙ্গে মিলিয়ে ট্রাভিসের পরনেও ছিল জোনাথনের নকশা করা ডিয় ওট কুটুরের স্যুট। তবে শুধু বিয়ের জন্যই ডিয়-র পোশাক বেছেছেন এমনটা নয়, এর আগেও বহু বার টেলরকে জোনাথনের ডিজ়াইন করা ডিয়-র পোশাক পরতে ও ব্যাগ নিতে দেখা গিয়েছে। প্রেমিকের সঙ্গে ডেটে যাওয়ার সময়েও ডিয়-র পোশাকেই সাজতে দেখা গিয়েছে পপ-তারকাকে।

ট্রাভিস কেলসির সঙ্গে ডেটে ডিয়-র কালো স্যাডল ব্যাগ নিয়েছেন টেলর।

ট্রাভিস কেলসির সঙ্গে ডেটে ডিয়-র কালো স্যাডল ব্যাগ নিয়েছেন টেলর।

ডিয়-র ব্যাগ হাতে টেলর সুইফ্‌ট।

ডিয়-র ব্যাগ হাতে টেলর সুইফ্‌ট।

সাজের জগতের সম্রাটই বলা হয় ফরাসি সাজ-সংস্থা ডিয়-কে। ফ্যাশনের দুনিয়ায় এমন কিছু নাম থাকে, যা শুধু পোশাকের ব্র্যান্ড নয়, বরং আভিজাত্য, শিল্প এবং বিপ্লবের প্রতীক। ডিয় অনেকটা তেমনই। ১৯৪৬ সালে কিংবদন্তি পোশাকশিল্পী ক্রিশ্চিয়ান ডিয়-র হাত ধরেই পথ চলা শুরু। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে ফ্যাশন দুনিয়ায় আলোড়ন তোলে ডিয়। ১৯৪৭ সালে তাদের প্রথম পোশাকের সম্ভার নিয়ে আসে ডিয়। বড় ঘেরের স্কার্ট, কোমরবন্ধনী প্রভৃতি মনে ধরে মহিলাদের। যুদ্ধ-পরবর্তী সঙ্কটের পরিস্থিতিতেও সাজের দুনিয়ায় এমন বিপ্লব ঘটায় ডিয়, যা প্রমাণ করে ফ্যাশন বা সাজগোজ মানেই হল শিল্প, আভিজাত্য।

 নিউ ইয়র্কের ঐতিহাসিক ‘ম্যাডিসন স্কোয়্যার গার্ডেন’-এ বসেছিল বিয়ের আসর

নিউ ইয়র্কের ঐতিহাসিক ‘ম্যাডিসন স্কোয়্যার গার্ডেন’-এ বসেছিল বিয়ের আসর

১৯৫০-এর দশক থেকে শুরু করে বর্তমান সময় অবধি হলিউডের খ্যাতনামা অভিনেত্রীদের ওয়ার্ড্রোব শাসন করেছে ডিয়। সে তালিকায় রয়েছেন গ্রেস কেলি, শ্যারন স্টোন, মনিকা বেলুচি, জেনিফার লরেন্স, রিহানার মতো তারকারা। তারকা ও রাজপরিবারের সদস্যেরাই এই সাজ-সংস্থার পোশাক পরে থাকেন। ডিয়-র ফ্যাশনের অনুরাগীর সংখ্যা কম নয়। শোনা যায়, খ্যাতনামা অভিনেত্রী ও গায়িকা মার্লিন ডিট্রিচ নাকি বলেই দিয়েছিলেন, ডিয়-র পোশাক না দিলে ছবিতে তিনি অভিনয়ই করবেন না। ডিয়-র সঙ্গে জড়িয়ে রয়েছে মোহময়ী এলিজ়াবেথ টেলরের নামও। ১৯৬১ সালে এলিজাবেথ যখন অস্কার জেতেন, তখন তাঁর পরনে ছিল ডিয়-র তৈরি ভিন্টেজ গাউন। ১৯৫০ সালে এলিজাবেথের প্রথম বিয়ের গাউনটিও তৈরি করে ডিয়। সে গাউনের ভিন্টেজ লুক ও লেসের কাজই পছন্দ হয় টেলর সুইফ্‌টের।

Advertisement
আরও পড়ুন