makeup hacks

মাস্কারা পরতে গিয়ে দেখলেন শুকিয়ে গিয়েছে? আবার নতুনের মতো করে ফেলতে পারেন ২ মিনিটেই

তবে সাজতে গিয়ে যদি দেখেন মাস্কারা শুকিয়ে গিয়েছে, তখন বিরক্তির শেষ থাকে না। শুকিয়ে গেলেও কিন্তু মাস্কারা তরল করার উপাদান হাতের কাছেই রয়েছে। সেগুলি ব্যবহার করেই আগের পর্যায়ে ফিরিয়ে আনা যায় মাস্কারা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ জুন ২০২৬ ১৮:১৮
শুকিয়ে যাওয়া মাস্কারা আবার হয়ে যাবে নতুনের মতো!

শুকিয়ে যাওয়া মাস্কারা আবার হয়ে যাবে নতুনের মতো! ছবি: সংগৃহীত।

ঘন আঁখিপল্লব বদলে দিতে পারে গোটা সাজটাই। মেকআপের পর কৃত্রিম আঁখিপল্লব পরে নিলেই সেই ফারাকটা নজরে আসে। তবে সব সময় কৃত্রিম আঁখিপল্লব পরা সম্ভব হয় না। সেই সব ক্ষেত্রে মাস্কারাই ভরসা। সঠিক পদ্ধতি মেনে মাস্কারার ব্যবহারে আপনার চোখ হয়ে উঠতে পারে আরও সুন্দর, চোখের পল্লব দেখাতে পারে আরও ঘন আর দীর্ঘ।

Advertisement

তবে সাজতে গিয়ে যদি দেখেন মাস্কারা শুকিয়ে গিয়েছে, তখন বিরক্তির শেষ থাকে না। শুকিয়ে গেলেও কিন্তু মাস্কারা তরল করার উপাদান হাতের কাছেই রয়েছে। সেগুলি ব্যবহার করেই আগের পর্যায়ে ফিরিয়ে আনা যায় মাস্কারা।

স্যালাইন ওয়াটার বা আই ড্রপ: বাড়িতে স্যালাইন ওয়াটার থাকলে বা আই ড্রপ থাকলে কয়েক ফোঁটা মাস্কারা শিশিতে দিয়ে ঢাকা বন্ধ করে দিন। ১০-২০ মিনিট পরে মাস্কার টিউবটি ঝাঁকিয়ে চোখের পল্লবে লাগিয়ে নিন।

তেল: চুল এবং ত্বকের খেয়াল রাখতে রকমারি তেল প্রায়ই ব্যবহার করা হয়। তেমনই মাস্কারা তরল করতেও নারকেল তেল, অলিভ অয়েল, ক্যাস্টর অয়েল ব্যবহার করতে পারেন। ৪ থেকে ৫ ফোঁটা তেল মিশিয়ে মুখ বন্ধ করে দিন। কিছু ক্ষণ রেখে, দুই হাতের তালুতে ঘষে, হালকা ঝাঁকিয়ে নিয়ে তার পর ব্যবহার করুন।

অ্যালো ভেরা জেল: চোখের পল্লব আর্দ্র রাখতে অ্যালো ভেরা দারুণ উপকারী। সামান্য জলে ‌অ্যালো ভেরা জেল মিশিয়ে নিয়ে ড্রপারে করে মাস্কারার শিশিতে ঢালুন। তার পর ভাল করে ঝাঁকিয়ে নিলেই আবার নতুনের মতো হয়ে যাবে মাস্কারা।

Advertisement
আরও পড়ুন