Sunny Leone Skin Care

৪৫ পেরিয়েও সানি লিওনির মুখে বলিরেখা নেই, ৫ রুটিনে ত্বক ভাল রাখেন অভিনেত্রী

লস অ্যাঞ্জেলেসের বাড়ি থেকে মুম্বইয়ের বাড়িতে প্রায়ই যাতায়াত করতে হয়। ইদানীং বেশ কিছু মালয়ালি ছবির কাজ হাতে নেওয়ায় যাতায়াত আরও বেড়েছে। সেই ব্যস্ততা সামলে তিনি ত্বকের যত্ন নেন কী ভাবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৩৯

ছবি : সংগৃহীত।

তাঁর অভিনয় ক্ষমতা নিয়ে প্রশ্ন থাকতেই পারে, কিন্তু সানি লিওনির ত্বকের জেল্লা নিয়ে দ্বিরুক্তির অবকাশ নেই। ৪৫ বছর বয়সে অভিনেত্রীর চেহারা খানিক ভারী হয়েছে বটে কিন্তু মুখে বলিরেখা দেখা যায় না এখনও! মেকআপ না করে যখন সমাজমাধ্যমে নানা লাইভ ভিডিয়োয় আসেন, তখনও সানিকে আগের মতোই কমনীয় আর ঝকঝকে দেখায়। অথচ বয়স বাড়ছে তাঁরও। জীবনে ব্যস্ততাও কিছু কম নয় অভিনেত্রীর।

Advertisement

স্বামী-সন্তান-সংসার ভালই সামলান সানি। এই সে দিনও রান্নাঘরে ঢুকে ছেলেমেয়ের জন্য রান্নাবান্না করতে দেখা গিয়েছিল। তার উপর লস অ্যাঞ্জেলেসের বাড়ি থেকে মুম্বইয়ের বাড়িতে প্রায়ই যাতায়াত করতে হয়। ইদানীং বেশ কিছু মালয়ালি ছবির কাজ হাতে নেওয়ায় যাতায়াত আরও বেড়েছে। সেই সব ব্যস্ততা সামলে তিনি ত্বকের যত্ন নেন কী ভাবে? সানি বলছেন, ‘‘দুনিয়া ওলটপালট হয়ে গেলেও ত্বকের ব্যাপারে আমার কয়েকটা রুটিনে নড়চড় হয় না।’’

১। সানি জানিয়েছেন, কাজের শেষে বাড়ি ফেরার পরে যত দ্রুত সম্ভব তিনি মুখের মেকআপ তোলেন। সানির বক্তব্য, মেকআপের অবশিষ্টাংশ মুখে লেগে থাকলে ত্বকের ক্ষতি হয়। তাঁর কথায়, ‘‘আমি ঘুমোতে যাওয়ার আগে মুখ পরিচ্ছন্ন করে নিই, যাতে আমার ত্বকের পোরস বা রন্ধ্রপথে অক্সিজেন চলাচল করতে পারে। আজ পর্যন্ত কোনও দিন মুখে মেক আপ নিয়ে ঘুমিয়ে পড়িনি।’’

২। সানি দিন শুরু করেন এক গ্লাস ডাবের জল অথবা লেবু মেশানো ঈষদুষ্ণ জল খেয়ে। প্রতি দিন কম করে ৮ গ্লাস জল খান তিনি।

৩। সানি তাঁর মুখে এক ধরনের রেডিও ফ্রিকোয়েন্সি যন্ত্র ব্যবহার করেন, যা ত্বকের উপরে থাকা ব্যাক্টেরিয়া নাশ করে।

৪। সপ্তাহে এক বার নিয়ম করে ত্বক থেকে মৃতকোষ পরিষ্কার করেন সানি।

৫। প্রতি দিন অ্যালোভেরা জেল সরাসরি গাছ থেকে নিয়ে মুখে মাখেন।

Advertisement
আরও পড়ুন