Rose Plant Summer Care

গোলাপ গাছের পাতার ধারগুলি খয়েরি হয়ে যাচ্ছে! গরমই কি কারণ? সমাধানের পন্থা জেনে নিন

প্রচণ্ড গরমে গোলাপের পাতায় খয়েরি ছোপ হচ্ছে? কী ভাবে গাছের পরিচর্যা করবেন?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ মে ২০২৬ ২০:৫৪
গোলাপের পাতা পুড়ে যাচ্ছে? সমাধান কী?

গোলাপের পাতা পুড়ে যাচ্ছে? সমাধান কী? ছবি:সংগৃহীত।

গোলাপ গাছে ফুল হচ্ছে ঠিকই, তবে পাতার ধার বরাবর খয়েরি ছোপ ধরছে। পাতাগুলি কি শুকিয়ে যাচ্ছে? পুড়ে যাচ্ছে বলে মনে হচ্ছে? গোলাপ গাছে এমন সমস্যা মাঝেমধ্যেই দেখা যায়। উদ্যানপালকেরা জানাচ্ছেন, নানা কারণেই এমনটা হতে পারে। তার মধ্যে অন্যতম কারণ গরম।

Advertisement

· অতিরিক্ত তাপে গাছ ঝলসে যায়। তা ছাড়া চড়া রোদে পাতা পুড়ে যেতে পারে। রোদ বা উচ্চ তাপমাত্রা নেপথ্য কারণ হলে, দুপুর বেলায় গাছ রাখুন ছায়ায়। খুব সকালে এবং বিকেলে গাছ বাইরে আনুন। কিংবা গোলাপ গাছটি রাখুন ছায়ার নীচে।

· জল কম বা বেশি হলেও পাতায় দাগছোপ হতে পারে। গোলাপ গাছের জন্য মাটিতে উপযুক্ত জল নিষ্কাশনী ব্যবস্থা থাকা দরকার, যাতে জল দিলেও অতিরিক্ত জল দ্রুত বেরিয়ে যায়। গরমের দিনে স্বাভাবিক ভাবেই জলের প্রয়োজন বেশি হতে পারে। সকালের দিকে জল দিন। বিকেলের মধ্যে টবের উপরিভাগের মাটি পুরোপুরি শুকিয়ে গেলে তবে জল দিতে হবে।

· গরমের সময়ে গাছ বেশি সার নিতে পারে না। তা ছাড়া সারের মাত্রা বেশি হলে, গাছের ক্ষতি অনিবার্য। বেশি ফলনের আশায় অতিরিক্ত সার দিলে চলবে না। বরং মাত্রা এবং মাপ বুঝে তা প্রয়োগ করতে হবে। না হলে গাছের পাতায় ছোপ আসতে পারে।

Advertisement
আরও পড়ুন