bizarre

ফূর্তি করতে নিজেই কষলেন নিজের অপহরণের ছক! হাতেনাতে ধরলেন প্রেমিকা

সম্প্রতি সমাজমাধ্যমে এক প্রেমিকের কীর্তি বেশ ভাইরাল হয়েছে। অন্য প্রেমিকার সঙ্গে নতুন বর্ষের সন্ধেটা কাটাবেন বলে নিজেই নিজের অপহরণের ফন্দি এঁটেছেন।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৩ ১৪:০০
অস্ট্রেলিয়াবাসী ওই যুবক নিজের প্রেমিকার সঙ্গে নতুন বছরের শুরুটা কাটানোর কোনও ইচ্ছে ছিল না।

অস্ট্রেলিয়াবাসী ওই যুবক নিজের প্রেমিকার সঙ্গে নতুন বছরের শুরুটা কাটানোর কোনও ইচ্ছে ছিল না। ছবি: প্রতীকী।

বছরের শুরুটা কেউ পরিবারের সঙ্গে কাটাতে ভালবাসেন, কেউ কউ আবার সঙ্গিনীর সঙ্গে। তবে একাধিক সঙ্গিনী বা প্রেমিকা থাকলে হিসেবটা পুরো গন্ডগোল হয়ে যায়। সম্প্রতি সমাজমাধ্যমে এক প্রেমিকের কীর্তি বেশ ভাইরাল হয়েছে। অন্য প্রেমিকার সঙ্গে নতুন বর্ষের সন্ধ্যাটা কাটাবেন বলে নিজেই নিজের অপহরণের ফন্দি এঁটেছেন।

অস্ট্রেলিয়াবাসী ওই যুবক নিজের প্রেমিকার সঙ্গে নতুন বছরের শুরুটা কাটানোর কোনও ইচ্ছে ছিল না। এক সম্পর্কে থাকাকালীন অন্য তরুণীকে মনে ধরেছিল তাঁর। নতুন প্রেমিকার সঙ্গে সময় কাটাতেই নিজেই নিজের অপহরণের ছক কষলেন। ৩৫ বছর বয়সি পল ইরা ৩১ ডিসেম্বর সন্ধেবেলা বাড়ি থেকে বার হন। প্রেমিকাকে তিনি বলেন তিনি বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছেন। কিছু ক্ষণ বাদেই পল প্রেমিকাকে মেসেজ করে জানান যৌনকর্মীরা তাঁকে অপহরণ করেছেন। খবর শুনেই প্রেমিকা পুলিশের কাছে অভিযোগ করেন। পল পরের দিন তাঁর বাবাকে ফোন করে জানান, তাঁকে অপহরণ করা হয়েছে এবং তাঁর গা়ড়িও ছিনিয়ে নিয়েছেন অপহরণকারীরা।

Advertisement
অপহরণের ভুয়ো কাহিনি তৈরি করে পুলিশের সময় নষ্ট করার জন্য পুলিশ পলের বিরুদ্ধে এফআইআর করেছে।

অপহরণের ভুয়ো কাহিনি তৈরি করে পুলিশের সময় নষ্ট করার জন্য পুলিশ পলের বিরুদ্ধে এফআইআর করেছে।

পুলিশ তদন্ত শুরু করেন। বিভিন্ন রাস্তার সিসিটিভি ফুটেজ দেখে পলের খোঁজ করতে শুরু করে তারা। এক সিজিটিভি ফুটেজে দেখা যায়, ৩১ তারিখ রাতে এক মহিলার বাড়িতে হাসিমুখে ঢুকছেন পল। তাঁর হাতে ছিল একটি ব্যাগও। পরের দিন সকালবেলা সেই বাড়ি থেকেই হাসতে হাসতে বেরিয়ে আসেন পল ও তাঁর নতুন প্রেমিকা। পুলিশের কাছে স্পষ্ট হয়ে যায় যে যুবক মিথ্যা কথা বলছেন। অপহরণের ভুয়ো কাহিনি তৈরি করে পুলিশের সময় নষ্ট করার জন্য পুলিশ পলের বিরুদ্ধে এফআইআর করেছে। ভারী অঙ্কের জরিমানাও দিতে হয়েছে তাঁকে।

Advertisement
আরও পড়ুন