Relationship Tips

এত প্রেম কী করে? ছ’বছরের সুখী দাম্পত্যের রহস্য ফাঁস করলেন প্রিয়ঙ্কা চোপড়া

এক সাক্ষাৎকারে প্রিয়ঙ্কা চোপড়া জানিয়েছেন তাঁদের সুখী সম্পর্কের নেপথ্যের কাহিনি। প্রিয়ঙ্কা ও নিক, দু’জনেই নিজ নিজ কাজে ভীষণ ব্যস্ত। কী ভাবে সম্পর্ক টিকিয়ে রেখছেন এই দম্পতি?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৪ ১৪:০৯
প্রিয়ঙ্কা চোপড়া-নিক জোনাস।

প্রিয়ঙ্কা চোপড়া-নিক জোনাস। ছবি: সংগৃহীত।

২০১৮-য় জোধপুরে ধুমধাম করে বিবাহ বন্ধনে বাঁধা পরেছিলেন প্রিয়ঙ্কা চোপড়া আর নিক জোনাস। দেশ ছেড়ে এখন প্রিয়ঙ্কা সংসার পেতেছেন বিদেশে। মেয়ে মালতী এসেছে তাঁদের জীবনে। মাঝেমধ্যেই পরিবারের সঙ্গে মিষ্টিমধুর মুহূর্তের ছবি ভাগ করে নেন অভিনেত্রী। সম্প্রতি অভিনেত্রী ভাগ করে নিয়েছেন, তাঁর ও নিকের সুখী বিবাহিত জীবনের রহস্য।

Advertisement

এক সাক্ষাৎকারে প্রিয়ঙ্কা জানিয়েছেন তাঁদের সুখী সম্পর্কের নেপথ্য কাহিনি। প্রিয়ঙ্কা ও নিক, দু’জনেই নিজেদের কাজে ভীষণ ব্যস্ত, তবুও একে অপরকে সময় দেন তাঁরা। প্রিয়ঙ্কা বলেন, ‘‘পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, আমি আর নিক প্রতি মাসে বেশ কিছু দিনের জন্য অবশ্যই দেখা করি। এটা আমাদের বিহাহিত জীবনের একটি চুক্তি বলতে পারেন। বিয়ের প্রথম দিন থেকেই এই নিয়ম মেনে এসেছি। নিয়মে বাঁধা না পড়লে আমাদের হয়তো মাসের পর মাস দেখাও হত না। আমার আর নিকের টিমকে এই কারণে অনেক বেশি কাজ করতে হয়। একে অপরের কাজকেও আমরা সমান গুরুত্ব দিই।’’

রামমন্দির দর্শন হোক কিংবা বাবা নিকের কোন গানের অনুষ্ঠান কিংবা একসঙ্গে ছুটি কাটানো, প্রতিটি মুহূর্তে সমাজমাধ্যমে মালতীকে দেখা যায়। প্রিয়ঙ্কাই ভাগ করে নেন সে সব ছবি। বর বিদেশি হলেও দেশের আদবকায়দার সঙ্গে নিককে অভ্যস্ত করে তুলেছেন প্রিয়ঙ্কা। দীপাবলির পুজো হোক কিংবা হোলি উদ্‌যাপন— উৎসব অনুষ্ঠানে প্রিয়ঙ্কার সঙ্গে আনন্দে মেতে ওঠেন নিকও।

Advertisement
আরও পড়ুন