Vicky Kaushal

Vicky Kaushal and Katrina Kaif: বিবাহিত জীবন কেমন কাটছে ভিকি-ক্যাটরিনার? পরম সুখ পেয়েছি, উত্তর অভিনেতার

বিয়ের পর যেন ভালবাসা আরও বেড়েছে ভিকি-ক্যাটের। একে-অপরের প্রশংসা করার কোনও সুযোগই ছাড়ছেন না তাঁরা। আবারও এমনটাই ঘটল।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ জুন ২০২২ ১৩:০৮
ভিকি কৌশল।

ভিকি কৌশল। ছবি: সংগৃহীত

ভিকি কৌশল ও ক্যাটরিনা কইফের বিবাহিত জীবন কেমন কাটছে, তা নিয়ে বি-টাউনে জল্পনা তুঙ্গে। সম্প্রতি কর্ণ জোহরের জন্মদিন উপলক্ষে একসঙ্গে দেখা যায় তারকা জুটিকে। প্রিয় তারকা জুটিকে একসঙ্গে দেখে মুগ্ধ হন অনুগামীরা।

বিয়ের পর যেন ভালবাসা আরও বেড়েছে ভিকি-ক্যাটের। একে-অপরের প্রশংসা করার কোনও সুযোগই ছাড়ছেন না তাঁরা। গত বছর ডিসেম্বরে চার হাত এক হয়। দুই পরিবার ও কাছের বন্ধুদের নিয়ে রাজস্থানে বিয়ে হয় ‘ভিক্যাট’-এর। বিয়ের আগে অবশ্য সম্পর্ক নিয়ে কখনওই মুখ খুলতে চাননি ভিকি আর ক্যাটরিনা। বরং প্রেমের প্রসঙ্গ আসলেই এড়িয়ে গিয়েছেন বার বার।

Advertisement

সম্প্রতি নিজের বিবাহিত জীবন কেমন চলছে তার হদিস দিলেন অভিনেতা নিজেই। একটি অনুষ্ঠানে অভিনেতা বলেন, ‘‘বিয়ের পর জীবন দারুণ উপভোগ করছি। সুখে-শান্তিতে আছি। ক্যাটরিনার কোনও তুলনা নেই। ও আমার সঙ্গে না থাকলে ওর কথা ভীষণ মনে পড়ে!’’

ভিকি কৌশল ও ক্যাটরিনা কইফ।

ভিকি কৌশল ও ক্যাটরিনা কইফ।

এর আগেও একটি সাক্ষাৎকারে ভিকি বলেছিলেন, ‘‘আমার জীবনের প্রতিটা ক্ষেত্রে ক্যাটরিনার গুরুত্ব অপরিসীম। আমি সত্যি নিজেকে ভাগ্যবান মনে করি ক্যাটের মতো জীবনসঙ্গী পেয়ে। ও চতুর, বুদ্ধিমান, সহানুভূতিশীল। রোজ আমি ওর থেকে নতুন কিছু শিখি।’’

সারা আলি খানের সঙ্গে এর পর দেখা যাবে ভিকিকে। হাতে রয়েছে মেঘনা গুলজারের ‘শ্যাম বাহাদুর’ও। এ দিকে, ক্যাটরিনাকে দেখা যাবে ‘টাইগার ৩’-তে সলমন খানের সঙ্গে। ‘মেরি ক্রিসমাস’, ‘জি লে জারা’-র মতো ছবিও রয়েছে ক্যাটরিনার হাতে। তবে এখনও অনস্ক্রিন দেখা যায়নি এই তারকা জুটিকে! বড় পর্দায় তাঁদের সম্পর্কে রসায়ন দেখার অপেক্ষায় অনুরাগীরা।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Advertisement
আরও পড়ুন