Whatsapp New Feature

হোয়াটস্‌অ্যাপের ওয়েব পেজ থেকেই করা যাবে ভিডিয়ো ও ভয়েস কল, নতুন ফিচার আসছে শীঘ্রই

অফিসে হোয়াট্‌সঅ্যাপের ওয়েব পেজ খুলে রাখেন অনেকেই। তাতে কাজেরও সুবিধা হয়। বার বার মোবাইল দেখতে হয় না। এ বার সেই ওয়েব পেজ থেকেই সরাসরি ভিডিয়ো কল বা ভয়েস কল করার সুবিধা আসতে চলেছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:১১
WhatsApp is now rolling out voice and video calls on the Web version

হোয়াট্‌সঅ্যাপ ওয়েব থেকে সরাসরি করা যাবে ভিডিয়ো কল, আসছে নতুন ফিচার। ফাইল চিত্র।

কম্পিউটার বা ল্যাপটপে হোয়াট্‌সঅ্যাপের ওয়েব পেজ থেকে এ বার সরাসরি ভিডিয়ো ও ভয়েস কলের সুবিধা পাওয়া যাবে। নতুন ফিচার আসতে চলেছে খুব শীঘ্রই।

Advertisement

অফিসে কাজ করার সময়ে কম্পিউটার বা ল্যাপটপে হোয়াটস্‌অ্যাপ ওয়েব খুলে রাখেন অনেকেই। এতে বার বার মোবাইল হাতে নেওয়ার প্রয়োজন পড়ে না। কাজেরও সুবিধা হয়। তবে এতদিন এই ওয়েব পেজের একটি সীমাবদ্ধতা ছিল। সেখানে চ্যাট করা গেলেও সরাসরি ভিডিয়ো কল বা ভয়েস কল করা যেত না। তার জন্য আলাদা অ্যাপ ইনস্টল করতে হত। অথবা অতিরিক্ত ব্রাউজ়ার এক্সটেনশন ইনস্টল করতে হত। কিন্তু এখন সে ঝামেলা নেই। কোনও অ্যাপ বা আলাদা সফট্‌অয়্যার ইনস্টল না করেই সরাসরি ওয়েব পেজ থেকে ভিডিয়ো কল করে কথা বলা যাবে। করা যাবে ভয়েস কলও।

ধরুন, কম্পিউটারে বা ল্যাপটপে হোয়াট্‌সঅ্যাপ ওয়েব খুলেছেন। যে কোনও ব্যক্তিগত চ্যাটে গিয়ে উপরে ভিডিয়ো কল করার ‘আইকন’ দেখতে পাবেন। এত দিন সেই আইকনে ক্লিক করলে আলাদা অ্যাপ ডাউনলোড করার নির্দেশ দেওয়া হত। এখন আর তার দরকার পড়বে না। ঠিক যে ভাবে মোবাইল হোয়াট্‌সঅ্যাপ থেকে ভিডিয়ো কল করেন, সে ভাবেই ওয়েবের পেজ থেকে তা করতে পারবেন।

হোয়াট্‌সঅ্যাপ ওয়েব থেকে ভিডিয়ো বা ভয়েস কল এখনই সম্ভব হবে না। বিটা সংস্করণে তার পরীক্ষানিরীক্ষা চলছে। মেটা জানিয়েছে, খুব তাড়াতাড়ি এই সুবিধা পেতে চলেছেন গ্রাহকেরা। তবে ব্যক্তিগত চ্যাটে ভিডিয়ো বা ভয়েস কল করা গেলেও, এখনই গ্রুপ কলের সুবিধা মিলবে না। তবে কিছু দিন পর সেই ফিচারটিও ওয়েব সংস্করণে যুক্ত হবে বলে জানা গিয়েছে।

Advertisement
আরও পড়ুন