Ranvir Shorey

Ranvir Shorey: ‘বাবা-মেয়ে মিলে আমার কেরিয়ার শেষ করেছে’, ভট্ট পরিবারের বিরুদ্ধে অভিযোগ অন্য রণবীরের

অভিনয়ে দক্ষ হলেও অভিনেতা রণবীর শোরে বলিউডে তেমন কোনও কাজ পাচ্ছেন না। অভিনেতার অভিযোগ, এর জন্য দায়ী মহেশ এবং পূজা ভট্ট।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২২ ১৭:২৩
০১ ১৬
রণবীর শোরে। ভিডিয়ো জকি পেশার মাধ্যমে কর্মজীবন শুরু তাঁর। ২০০২ সালে বলিউডে পা রাখেন তিনি। মনীষা কৈরালার মতো অভিনেত্রীর সঙ্গে ‘এক ছোটিসি লাভ স্টোরি’ ছবিতে প্রথম কাজ করার সুযোগ পান রণবীর।

০২ ১৬
এর পর একে একে ‘খোসলা কা ঘোসলা’, ‘প্যার কে সাইড এফেক্টস’, ‘ভেজা ফ্রাই’, ‘হানিমুন ট্রাভেলস প্রাইভেট লিমিটেড’ প্রভৃতি ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি।

০৩ ১৬
বহু সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রণবীর। বার বার তিনি প্রমাণ করেছেন, সব রকম চরিত্র বড়পর্দায় ফুটিয়ে তুলতে পারেন তিনি।

০৪ ১৬
কিন্তু ব্যক্তিগত জীবনের এক অন্ধকার অধ্যায় বলিপাড়ায় যেমন তাঁর পরিচিতির উপর প্রভাব ফেলছে, ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁর কেরিয়ারও।

০৫ ১৬
এর জন্য অভিনেতা দায়ী করেছেন ভট্ট পরিবারকে। কঙ্কনা সেনশর্মাকে বিয়ে করার আগে রণবীরের সঙ্গে সম্পর্ক ছিল মহেশ-কন্যা পূজা ভট্টের।

০৬ ১৬
সম্পর্কে থাকাকালীন কাদা ছোড়াছুড়িও হয়েছে অনেক। শুধু চার দেওয়ালের মধ্যে নয়, বান্দ্রার পুলিশ স্টেশন অবধিও যেতে হয় এই জুটিকে। সঙ্গে ছিলেন মহেশ ভট্টও।

০৭ ১৬
পূজার অভিযোগ, রণবীর নাকি মত্ত অবস্থায় তাঁকে মারধর করতেন। রণবীর জানিয়েছেন, লিভ-ইন সম্পর্কে থাকাকালীন মাঝেমধ্যেই মদ্যপান করতেন দু’জনে। তখনই শুরু হত ঝামেলা।

০৮ ১৬
শুধু তা-ই নয়, রণবীরের দাবি, তিনি কোনও ছবিতে অভিনয় করার সুযোগ পেলে সেই ছবির পরিচালক অথবা প্রযোজকের কাছে গিয়ে তাঁর বিরুদ্ধে পূজা এবং মহেশ মিথ্যা কথা বলতেন।

০৯ ১৬
ভট্ট পরিবার কোনও ভাবেই যুক্ত নন এমন ছবির কাজেও নাকি বাধা আসত রণবীরের। আর বড়পর্দায় কাজ করার সুযোগ পাবেন না ভেবে ছোটপর্দায় বিভিন্ন রিয়্যালিটি শোয়ে সঞ্চালক হিসাবে কাজ করতে শুরু করেন তিনি।

১০ ১৬
দক্ষ অভিনেতা হওয়া সত্ত্বেও পূজার সঙ্গে বিচ্ছেদের পর হাতেগোনা কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তিনি।

১১ ১৬
রণবীর এই প্রসঙ্গে জানান, ভট্ট পরিবার প্রভাবশালী। নিজেদের পরিবারের মেয়েকে বাঁচাতে তাই রণবীরকেই দোষ দিয়েছেন মহেশ।

১২ ১৬
রণবীর নাকি অতিরিক্ত পরিমাণে মদ্যপান করেন। এমনকি, মত্ত অবস্থায় সেটে ঝামেলাও করেন— এমনই মন্তব্য করেছেন মহেশ।

১৩ ১৬
রণবীরের আক্ষেপ, তাঁর কাছে কেউ কখনও সত্যি জানতে চাননি। মহেশ ও পূজা যা বলেছেন তা-ই বিশ্বাস করেছেন সকলে।

১৪ ১৬
রণবীরের দাবি, তিনি ও পূজা যখন একসঙ্গে মদ্যপান করতেন তখন পূজা প্রতি মুহূর্তে রেগে যেতেন, অশান্তি করতেন। তিনি পূজার সামনে থেকে চলে যাওয়ার চেষ্টা করলে সমস্যা নাকি আরও বাড়ত।

১৫ ১৬
এই সত্যি ঘটনাগুলি প্রকাশ্যে এলে ভট্ট পরিবারের সম্মানে দাগ লাগতে পারে, তা-ই প্রতিশোধ নিতে তাঁর কেরিয়ার শেষ করতে তৎপর হয়ে উঠেছেন বাবা ও মেয়ে, অভিযোগ রণবীরের।

১৬ ১৬
তবে, এখন শুধু বড়পর্দার উপরেই নির্ভরশীল নন অভিনেতা। ২০১৮ সাল থেকে ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করতে শুরু করেছেন তিনি। বিভিন্ন ওয়েব সিরিজে অভিনয় করে দর্শকদের মনে ছাপ ফেলছেন রণবীর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি