Bollywood Movies

শুরু হয়েও হল না শেষ! সলমন থেকে আলিয়া, বড় বাজেটের ছবির কাজ বন্ধ হয়ে যায় কোন বলি তারকাদের?

বলিপাড়ায় এমন বহু তারকা রয়েছেন, যাঁদের অভিনয় করার কথা ছিল বড় বাজেটের ছবিতে। কিন্তু এই ছবিগুলি নিয়ে কথাবার্তা এগোলেও কালের নিয়মে সেগুলির কাজ কোনও না কারণে শুরু হওয়ার আগেই থেমে গিয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৩ ১৬:৩৬
০১ ১৬
Highly anticipated Bollywood movies that were shelved

সলমন খান, সঞ্জয় দত্ত, বরুণ ধওয়ান থেকে আলিয়া ভট্ট— বলিপাড়ায় এমন বহু তারকা রয়েছেন, যাঁদের অভিনয় করার কথা ছিল বড় বাজেটের ছবিতে। কিন্তু সেই ছবিগুলি নিয়ে কথাবার্তা এগোলেও কালের নিয়মে ছবিগুলির কাজ কোনও না কারণে শুরু হওয়ার আগেই থেমে গিয়েছে। তালিকায় কোন কোন তারকাদের ছবি রয়েছে তা জানেন কি?

০২ ১৬
Highly anticipated Bollywood movies that were shelved

চলতি মাসেই মুক্তি পেতে চলেছে কর্ণ জোহর পরিচালিত ‘রকি অওর রানি কি প্রেম কহানি’ ছবিটি। মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রণবীর সিংহ এবং আলিয়া ভট্টকে।

০৩ ১৬
Highly anticipated Bollywood movies that were shelved

রণবীর এবং আলিয়ার পাশাপাশি ‘রকি অওর রানি কি প্রেম কহানি’ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন ধর্মেন্দ্র, জয়া বচ্চন এবং শাবানা আজ়মির মতো বর্ষীয়ান বলি অভিনেতারা। তাঁদের সঙ্গে অভিনয় করেছেন চূর্ণী গঙ্গোপাধ্যায় এবং টোটা রায়চৌধুরীর মতো বাঙালি তারকাও। তবে কর্ণের এই ছবি মুক্তি পেলেও একটি তারকাবহুল ছবির কাজ যে বন্ধ হয়ে রয়েছে, তা জানেন কি?

Advertisement
০৪ ১৬
Highly anticipated Bollywood movies that were shelved

‘তখ্‌ত’ ছবিটির ঘোষণা করেছিলেন কর্ণ নিজেই। এই ছবিটিকে তাঁর ‘ড্রিম প্রোজেক্ট’ হিসাবে দাবি করেছিলেন পরিচালক। এই ছবির মুখ্য চরিত্রের জন্য রণবীর এব‌ং আলিয়াকেই পছন্দ করেন কর্ণ।

০৫ ১৬
Highly anticipated Bollywood movies that were shelved

আলিয়া-রণবীরের পাশাপাশি করিনা কপূর খান, অনিল কপূর, ভূমি পেডনেকর, ভিকি কৌশল এবং জাহ্নবী কপূরকেও দেখা যেত ‘তখ্‌ত’ ছবিতে। চলতি বছরে এই ছবির মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু কোনও এক অজানা কারণে কর্ণের ‘ড্রিম প্রোজেক্ট’ থেমে যায়।

Advertisement
০৬ ১৬
Highly anticipated Bollywood movies that were shelved

কর্ণ পরিচালিত ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবিতে আলিয়ার সঙ্গে বলি অভিনেতা বরুণ ধওয়ানের জুটি পছন্দ করেছিলেন দর্শক। তাই আবার বরুণ-আলিয়ার জুটি নিয়ে একটি ছবির কাজ শুরু করার পরিকল্পনা করেছিলেন কর্ণ।

০৭ ১৬
Highly anticipated Bollywood movies that were shelved

বরুণ এবং আলিয়া অভিনীত ‘শুদ্ধি’ ছবিতে অভিনয় করার কথা ছিল করিনা এবং হৃতিক রোশনেরও। কিন্তু ব্যক্তিগত কারণে হৃতিক এবং করিনা দু’জনেই এই ছবিতে অভিনয়ের প্রস্তাব খারিজ করে দেন।

Advertisement
০৮ ১৬
Highly anticipated Bollywood movies that were shelved

বলিপাড়ায় কানাঘুষো শোনা গিয়েছিল, ২০১৬ সালের দিওয়ালি উপলক্ষে মুক্তি পেতে চলেছে ‘শুদ্ধি’। এমনকি সলমন খানও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন বলে ঘোষণা করা হয়। কিন্তু সেই ছবির প্রযোজনার কাজই কখনও শুরু হয়নি।

০৯ ১৬
Highly anticipated Bollywood movies that were shelved

বলি অভিনেতা কার্তিক আরিয়ানকে নিয়ে ‘দোস্তানা’ ছবির দ্বিতীয় পর্ব শুটিংয়ের কথা চিন্তা করছিলেন কর্ণ। কিন্তু কার্তিককে সেই ছবির মুখ্য চরিত্র থেকে বাদ দিয়ে দেওয়া হয়। তার পর আর এই ছবি নিয়ে কথাবার্তা এগোয়নি।

১০ ১৬
Highly anticipated Bollywood movies that were shelved

বলিপাড়ার ছবি নির্মাতার মধ্যে প্রথম সারিতে রয়েছেন সঞ্জয় লীলা ভন্সালী। ‘ইনশাআল্লাহ’ ছবিতে বড় পর্দায় আলিয়ার সঙ্গে সলমন খানের জুটি বাঁধার পরিকল্পনা করেছিলেন। কিন্তু মতের অমিল হওয়ায় আর সেই ছবির কাজ শুরু হয়নি।

১১ ১৬
Highly anticipated Bollywood movies that were shelved

বলি পরিচালক শেখর কপূর ‘পানি’ নামের একটি ছবি তৈরির পরিকল্পনা করেছিলেন। এই ছবির মুখ্য চরিত্রের জন্য পছন্দ করেছিলেন সুশান্ত সিংহ রাজপুতকে।

১২ ১৬
Highly anticipated Bollywood movies that were shelved

কিন্তু ‘পানি’ ছবি নিয়ে বাজেট সংক্রান্ত সমস্যার সূত্রপাত হয়। কানাঘুষো শোনা যায়, পরে আর কোনও অভিনেতাই এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য রাজি হননি, তাই ছবির কাজ শুরুর আগেই থেমে যায়।

১৩ ১৬
Highly anticipated Bollywood movies that were shelved

‘মুন্নাভাই’-এর চরিত্রে অভিনয় করে দর্শকের প্রিয় হয়ে উঠেছিলেন বলি অভিনেতা সঞ্জয় দত্ত। সঞ্জয়ের সঙ্গে আরশাদ ওয়ারসির রসায়ন, ‘মুন্নাভাই-সার্কিট’-এর জুটিও দর্শকের মনে ধরে।

১৪ ১৬
Highly anticipated Bollywood movies that were shelved

‘মু্ন্নাভাই-সার্কিট’-এর জুটির উপর আরও একটি ছবি বানানো হবে বলে ‘মুন্নাভাই চলে আমেরিকা’র প্রথম ঝলকও প্রকাশ পেয়েছিল। কিন্তু তার পর সেই ছবি নিয়ে আর কোনও কাজ এগোয়নি।

১৫ ১৬
Highly anticipated Bollywood movies that were shelved

‘আঁখে’ ছবিতে কাজ করে প্রশংসা কুড়িয়েছিলেন অমিতাভ বচ্চন। এই ছবির দ্বিতীয় পর্ব বানানোর প্রাথমিক কথাবার্তাও শুরু হয়। কিন্তু এই ছবিতে অমিতাভ আর অভিনয় করতে চাননি। ফলে ছবির কাজও শুরু হয়নি।

১৬ ১৬
Highly anticipated Bollywood movies that were shelved

সলমন খান এবং সঞ্জয় দত্ত বলিপাড়ার প্রথম সারির দুই অভিনেতার ‘দস’ নামের একটি অ্যাকশন থ্রিলার ছবিতে অভিনয় করার কথা ছিল। এই ছবি পরিচালনার দায়িত্বে ছিলেন মুকুল আনন্দ। কিন্তু পরিচালকের প্রয়াণের কারণে ‘দস’ ছবির কাজ আর শুরু হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি