Television Gossip

‘অভিশপ্ত’ ধারাবাহিকে অভিনয়ই কাল হল? আত্মঘাতী হন দু’জন, ‘উধাও’ হন বাঙালি নায়কের প্রাক্তন স্ত্রী তথা তৃতীয় অভিনেত্রী

সাত মাসের মধ্যে ধারাবাহিকের ৩২টি পর্ব সম্প্রচারিত হয়েছিল। তার পর ধারাবাহিকটি বন্ধ হয়ে যায়। কিন্তু ধারাবাহিকের তিন নায়িকার জীবন অন্ধকারে তলিয়ে গিয়েছিল। কেউ আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। কেউ আবার ইন্ডাস্ট্রি থেকে সম্পূর্ণ ‘উধাও’ হয়ে গিয়েছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৪৩
০১ ১৫
দু’দশক আগে টেলিভিশনের পর্দায় এমন একটি হিন্দি ধারাবাহিক সম্প্রচারিত হয়েছিল, যা ৩২টি পর্ব মুক্তির পর বন্ধ হয়ে যায়। কিন্তু সেই ধারাবাহিকে যে তিন জন নায়িকা অভিনয় করেছিলেন, সেই তিন নায়িকার জীবনেই অন্ধকার নেমে আসে। আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন দুই নায়িকা। তৃতীয় নায়িকা বক্সঅফিসে সফল হওয়া ছবিতে অভিনয় করলেও হঠাৎ ‘উধাও’ হয়ে যান।

দু’দশক আগে টেলিভিশনের পর্দায় এমন একটি হিন্দি ধারাবাহিক সম্প্রচারিত হয়েছিল, যা ৩২টি পর্ব মুক্তির পর বন্ধ হয়ে যায়। কিন্তু সেই ধারাবাহিকে যে তিন জন নায়িকা অভিনয় করেছিলেন, সেই তিন নায়িকার জীবনেই অন্ধকার নেমে আসে। আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন দুই নায়িকা। তৃতীয় নায়িকা বক্সঅফিসে সফল হওয়া ছবিতে অভিনয় করলেও হঠাৎ ‘উধাও’ হয়ে যান।

০২ ১৫
C.A.T.S Television show

২০০১ সালে ছোটপর্দায় ‘সি.এ.টি.এস’ নামের একটি ধারাবাহিক সম্প্রচার হয়। মোট ৩২টি পর্বের পর ধারাবাহিকটি শেষ হয়ে যায়। এই ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছিল মালিনী শর্মা, নাফিসা জোসেফ এবং কুলজিৎ রনধাওয়াকে। কিন্তু তিন নায়িকার জীবনই অন্ধকারে ডুবে যায়। কানাঘুষো শোনা যায়, এই ধারাবাহিকটিই তাঁদের কাছে ‘অভিশপ্ত’ ছিল।

০৩ ১৫
Nafisa Joseph

১৯৯৭ সালে এক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হয়েছিলেন নাফিসা। একই বছর আন্তর্জাতিক স্তরের এক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন তিনি। সেই প্রতিযোগিতায় প্রথম দশে নাম লিখিয়ে ফেলেছিলেন নাফিসা।

Advertisement
০৪ ১৫
Nafisa Joseph

দেশের দারিদ্র দেখে বিচলিত হয়ে পড়েছিলেন নাফিসা। আইন নিয়ে পড়াশোনা করে দারিদ্র মেটানোর কাজে সহায়তা করা স্বপ্ন ছিল তাঁর। কিন্তু কেরিয়ার অন্য খাতে বয়ে গিয়েছিল। মডেলিংয়ের জগতে তিনি এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিলেন যে, ছোটপর্দায় ছোটখাটো চরিত্রে অভিনয়ের সুযোগ পেতে শুরু করেছিলেন।

০৫ ১৫
Nafisa Joseph

ছোটপর্দার এক জনপ্রিয় চ্যানেলে ভিডিয়ো জকি হিসাবে কাজ করার সুযোগ পেয়েছিলেন নাফিসা। তার পর ‘সি.এ.টি.এস’ ধারাবাহিকে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন। এই ধারাবাহিকটি ‘চার্লিজ় অ্যাঞ্জেলস’-এর দেশি সংস্করণ।

Advertisement
০৬ ১৫
Nafisa Joseph

সাত মাস পর ‘সি.এ.টি.এস’ ধারাবাহিকটি শেষ হয়ে যায়। কিন্তু এই ধারাবাহিকে কাজ করার তিন বছর পর আত্মহত্যা করেছিলেন নাফিসা। মুম্বইয়ের ভারসোভার ফ্ল্যাট থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছিল।

০৭ ১৫
Nafisa Joseph

গৌতম খানদুজা নামের এক ব্যবসায়ীর সঙ্গে দীর্ঘ দিন সম্পর্কে ছিলেন নাফিসা। গৌতম বিবাহবিচ্ছিন্ন বলে নিজের পরিচয় দিয়েছিলেন। কিন্তু নাফিসার কাছে সত্য গোপন করেছিলেন তিনি।

Advertisement
০৮ ১৫
Nafisa Joseph

গৌতমকে বিয়ের কয়েক সপ্তাহ আগে নাফিসা জানতে পেরেছিলেন যে, গৌতম তাঁর স্ত্রীকে বিবাহবিচ্ছেদ দেননি। তা জানার পরেই আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন নাফিসা। মৃত্যুর সময় তাঁর বয়স ছিল মাত্র ২৬ বছর।

০৯ ১৫
Kuljeet Randhawa

‘সি.এ.টি.এস’ ধারাবাহিকের শুটিং চলাকালীন নাফিসার সঙ্গে ভাল বন্ধুত্ব হয়ে গিয়েছিল কুলজিতের। নাফিসার মৃত্যুর দু’বছর পর আত্মহত্যা করেছিলেন কুলজিৎ। মুম্বইয়ের বাড়ি থেকে কুলজিতের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছিল।

১০ ১৫
Kuljeet Randhawa

কুলজিতের বাড়ি থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করেছিল মুম্বই পুলিশ। সেখানে কুলজিৎ লিখেছিলেন, চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। মৃত্যুর সময় তাঁর বয়স ছিল ৩০ বছর।

১১ ১৫
 Malini Sharma

‘সি.এ.টি.এস’ ধারাবাহিকে নাফিসা এবং কুলজিতের সহ-অভিনেত্রী ছিলেন মালিনী শর্মা। মডেলিংয়ের জগতে পায়ের তলার মাটি কম সময়ের মধ্যে শক্ত করে ফেলেছিলেন মালিনী। বাঙালি অভিনেতা প্রিয়াংশু চট্টোপাধ্যায়কে বিয়ে করেছিলেন তিনি।

১২ ১৫
 Malini Sharma

কিন্তু অভিনেতার সঙ্গে বিয়ে টেকেনি মালিনীর। বিবাহবিচ্ছেদ হয়ে যায় তাঁর। ‘রাজ়’ নামের হরর ঘরানার ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন মালিনী। ছবিটি বক্সঅফিসে ভাল ব্যবসা করেছিল। মালিনীর দুই সহ-অভিনেতা বিপাশা বসু এবং ডিনো মোরিয়া সেই ছবিতে অভিনয় করে জনপ্রিয়তাও অর্জন করেছিলেন। কিন্তু মালিনী থেকে গিয়েছিলেন আড়ালে।

১৩ ১৫
 Malini Sharma

বলিপাড়ায় কানাঘুষো শোনা যায়, বিবাহবিচ্ছেদের পর মন ভেঙে গিয়েছিল তাঁর। পাশাপাশি কোনও কাজ পাচ্ছিলেন না দেখে বড়পর্দা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মালিনী।

১৪ ১৫
 Malini Sharma

‘জাস্ট ম্যারেড’ এবং ‘থোড়া প্যার থোড়া ম্যাজিক’ নামের দু’টি হিন্দি ছবিতে সৃজনশীল পরিচালক হিসাবে কাজ করেছিলেন মালিনী। তার পর আর বলিউডে দেখা যায়নি তাঁকে। ইন্ডাস্ট্রি থেকে সম্পূর্ণ ‘উধাও’ হয়ে যান তিনি।

১৫ ১৫
 Malini Sharma

একই ধারাবাহিকের তিন নায়িকা। অথচ কেউ ব্যক্তিগত জীবনে আঘাত পেয়েছিলেন, আবার কেউ পেশাগত জীবনে। অধিকাংশের দাবি, ধারাবাহিকটি আদতে ‘অভিশপ্ত’। তার প্রভাব পড়েছিল নায়িকাদের জীবনে। তবে অনেকেই এই দাবিকে কুসংস্কার বলে উড়িয়ে দিয়েছেন। সবই ভাগ্যের পরিহাস বলে মনে করেছেন তাঁরা।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি