Love Horoscope Prediction

নতুন বছরে কোন রাশির জীবনে নতুন প্রেম আসবে? পুরনো প্রেম জোড়া লাগবে কাদের? রাশি মিলিয়ে দেখে নিন

নতুন বছর শুরু হলে কর্মজীবন বা শিক্ষাজীবন বাদে আরও একটি জিনিস নিয়ে কৌতূহল মনের কোণে উঁকি মারে, তা হল প্রেমজীবন কেমন থাকবে। যাঁরা সম্পর্কে রয়েছেন তাঁরা ভাবেন সঙ্গীর সঙ্গে বোঝাপড়া ঠিক থাকবে তো, আর যাঁরা নেই তাঁরা এ বার মনের দরজায় কেউ কড়া নাড়বেন কি না সেটা নিয়ে ভাবতে বসেন।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ১০:৪৭
০১ ১৭
sun

সূর্য রাশি পরিবর্তন করে মেষ রাশিতে প্রবেশ করলে শুরু হয় নতুন বাংলা বছর ১৪৩৩। বাংলা ক্যালেন্ডার সৌরবছর অনুযায়ী হিসাব করা হয়। চলতি বছর ১৩ এপ্রিল সূর্য রাশি পরিবর্তন করেছে। তবে বছর শুরু হচ্ছে ১৫ এপ্রিল থেকে। কিছু ক্ষেত্রে এমন ব্যতিক্রমও দেখা যায়।

০২ ১৭
calender

বাংলা হোক বা ইংরেজি, নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মনে নানা কৌতূহল ভিড় করে আসে। বছরটা কেমন যাবে, নতুন চাকরির সন্ধান পাব কি না, ভিন্ন মানুষের মনে উঁকি মারে বিভিন্ন প্রশ্ন।

০৩ ১৭
astro

এ সকল প্রশ্নের উত্তর দিতে পারে কেবলমাত্র জ্যোতিষশাস্ত্র। রাশি, জন্মসংখ্যা প্রভৃতির বিচারে আমাদের ভবিষ্যৎ সম্বন্ধে একটা যুক্তিযুক্ত ধারণা কেবল জ্যোতিষশাস্ত্রই দিতে পারে। সেটি যে সর্বদা মিলে যায় তা নয়, তবে বেশির ভাগ ক্ষেত্রেই মিলে যেতে দেখা যায়।

Advertisement
০৪ ১৭
love astrology

কর্মজীবন বা শিক্ষাজীবন বাদে আরও একটা জিনিস নিয়ে কৌতূহল মনের কোণে উঁকি মারে, তা হল প্রেমজীবন কেমন থাকবে। যাঁরা সম্পর্কে রয়েছেন তাঁরা ভাবেন সঙ্গীর সঙ্গে বোঝাপড়া ঠিক থাকবে তো, আর যাঁরা নেই তাঁরা এ বার মনের দরজায় কেউ কড়া নাড়বেন কি না সেটা নিয়ে ভাবতে বসেন।

০৫ ১৭
love astrology

জ্যোতিষ গণনার সাহায্যে প্রেমজীবন নিয়েও একটা ধারণা দেওয়া সম্ভব। নতুন বাংলা বছরে কোন রাশি প্রেম-ভালবাসার বিষয়ে কেমন ফল পাবে, দেখে নিন।

Advertisement
০৬ ১৭
aries

মেষ: যে হেতু মেষ জাতক-জাতিকাদের উপর শনির বাঁকা নজর বর্তমান, তাই এই রাশির ব্যক্তিরা প্রেমের ক্ষেত্রে বিশেষ ভাল ফল পাবেন না। নতুন সম্পর্কের দিকে পা বাড়ানোর ক্ষেত্রে ভেবেচিন্তে পা বাড়ানো উচিত। পুরনো সম্পর্ক সুস্থ ভাবে এগিয়ে নিয়ে যেতে চাইলে রাগ নিয়ন্ত্রণে রাখা জরুরি।

০৭ ১৭
taurus

বৃষ: বৃষ জাতক-জাতিকারা প্রেমের ক্ষেত্রে মোটামুটি ফল পাবেন বলে মনে করা হচ্ছে। সঙ্গীর সঙ্গে কথা বলার ক্ষেত্রে ধৈর্য ধরা আর মাথা শান্ত রাখা জরুরি। এমন কোনও কথা বলা এড়িয়ে চলুন যা সম্পর্কে ঝামেলা সৃষ্টি করতে পারে। যাঁরা মনের মানুষকে প্রেমের প্রস্তাব দেওয়ার কথা ভাবছেন, তাঁরা পরিস্থিতি বুঝে পা বাড়ান।

Advertisement
০৮ ১৭
gemini

মিথুন: ১৪৩৩ মিথুন জাতক-জাতিকাদের প্রেমের দিক দিয়ে অত্যন্ত সুখকর হতে চলেছে। একাকী সময় কাটানো মিথুন রাশির ব্যক্তিদের জীবনে নতুন প্রেম আসতে পারে বলে মনে করা হচ্ছে। যাঁরা সম্পর্কে রয়েছেন, তাঁদেরও খুব ভাল সময় কাটবে। সঙ্গীর সঙ্গে বোঝাপড়া উন্নত হবে।

০৯ ১৭
cancer

কর্কট: কর্কট জাতক-জাতিকারা আবেগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। মন ভাঙার আশা নেই ঠিকই, তবে ছোটখাটো বিষয় নিয়ে ভাবতে বসলে সম্পর্কে ঝামেলা বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে। সিঙ্গল কর্কট জাতক-জাতিকাদের জীবনে নতুন মানুষ আসার সম্ভাবনা দেখা যাচ্ছে।

১০ ১৭
leo

সিংহ: দম্ভ এবং রাগ নিয়ন্ত্রণে রাখতে না পারলে সিংহ জাতক-জাতিকাদের সম্পর্ক বিচ্ছেদ পর্যন্ত গড়াতে পারে। সঙ্গীকে গুরুত্ব এবং সময় দেওয়া জরুরি। আপনার স্বভাবের জন্য প্রেমের প্রস্তাব আসতে গিয়েও আটকে যেতে পারে। সে বিষয়ে খেয়াল রাখা প্রয়োজনীয়।

১১ ১৭
virgo

কন্যা: কন্যা রাশির ব্যক্তিরা ব্যক্তিগত জীবন এবং প্রেমজীবনের মধ্যে ভারসাম্য রক্ষা করতে গিয়ে খাবি খাবেন বলে মনে করা হচ্ছে। এর ফলে প্রেমক্ষেত্রে ঝামেলা লেগেই থাকবে। তবে সঙ্গীর সঙ্গে সময় নিয়ে কথা বললে সেই ঝামেলা মেটাতে পারবেন। প্রেমের প্রস্তাব পাওয়ার তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না।

১২ ১৭
libra

তুলা: ১৪৩৩ তুলা জাতক-জাতিকাদের প্রেমময় কাটতে চলেছে। সঙ্গীর সঙ্গে খুব সুন্দর সময় কাটানোর সুযোগ পাবেন। ঝামেলা যে হবে না তা নয়, তবে তা নিজেদের মধ্যে কথা বলে মিটিয়ে নিতে পারবেন। একা জীবনে প্রেমের হাওয়া লাগারও প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।

১৩ ১৭
scorpio

বৃশ্চিক: ১৪৩৩ প্রেমের দিক দিয়ে বৃশ্চিক জাতক-জাতিকাদের মন্দের ভাল কাটবে। মন খুলে সঙ্গীর সঙ্গে কথা বলুন। এতে বোঝাপড়া বৃদ্ধি পাবে। অন্যথায় কথার পাহাড় জমে গিয়ে ঝামেলার সৃষ্টি হবে, যা বিচ্ছেদ অবধিও গড়াতে পারে। প্রেমের প্রস্তাব পেলেও পেতে পারেন।

১৪ ১৭
sagittarius

ধনু: ধনু জাতক-জাতিকাদের প্রেমজীবনে সুপরিবর্তন দেখতে পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। যাঁরা একা রয়েছেন, তাঁদের জীবনে নতুন প্রেম আসতে পারে। আর যে সকল ধনু জাতক-জাতিকারা প্রেম করছেন, আপনাদের সম্পর্ক আরও দৃঢ় হবে বলে মনে করা হচ্ছে।

১৫ ১৭
capricorn

মকর: বাংলা নতুন বছর মকর জাতক-জাতিকাদের প্রেমজীবনে বিশেষ কোনও পরিবর্তন আনবে না। রাগ নিয়ন্ত্রণে রাখতে না পারলে প্রেমজীবনে সমস্যা অবধারিত। তবে সঙ্গীর সঙ্গে সুন্দর মুহূর্ত কাটানোর সুযোগও পাবেন। প্রেমের প্রস্তাব পাওয়ার তেমন কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না।

১৬ ১৭
aquarius

কুম্ভ: কুম্ভ রাশির জাতক-জাতিকারা প্রেমক্ষেত্রে ভাল ফল পাবেন না। যে কোনও কথা অত্যন্ত ভেবেচিন্তে বলতে হবে। সঙ্গীকে সময় না দিতে পারলে সমস্যা বৃদ্ধি পাবে। প্রেমের প্রস্তাব পেলেও সম্পর্কে যাওয়ার আগে মানুষটির ব্যাপারে সব কিছু জেনে নেওয়া উচিত হবে।

১৭ ১৭
pisces

মীন: ১৪৩৩ প্রেমের দিক দিয়ে মীন জাতক-জাতিকাদের খুব একটা ভাল কাটবে না। সম্পর্কে একের পর এক ঝামেলা লেগেই থাকবে। আপনার ভাবুক স্বভাব সঙ্গীর রাগের কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে। সিঙ্গলদের এই বছরটাও একাই কাটাতে হতে পারে।

সব ছবি: সংগৃহীত এবং এআই সহায়তায় প্রণীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি