Bollywood Gossip

অক্ষয়, সুনীলের সঙ্গে প্রথম ছবিতেও ছিঁড়ল না শিকে! সহ-অভিনেত্রী খ্যাতি নিয়েই বলিপাড়া থেকে ‘উধাও’ সুন্দরী

অনেকেই ভেবেছিলেন, বলিপাড়ায় নিজের পায়ের তলার মাটি কম সময়ের মধ্যেই শক্ত করে ফেলবেন সুন্দরী অভিনেত্রী। কিন্তু তা আর হল না। বরং কালের নিয়মে বড়পর্দা থেকে হারিয়ে গেলেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১০:২৮
০১ ১৩
বড়পর্দায় অভিনয়ের শখ ছিল তাঁর। কেরিয়ারের প্রথম ছবিতে অক্ষয় কুমার এবং সুনীল শেট্টির মতো তারকার সঙ্গে অভিনয়ও করেন। কিন্তু সেই ছবির অন্য অভিনেত্রী কেরিয়ারের সিঁড়িতে তরতর করে উঠে গেলেন। নবাগতা সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যান বলিউড থেকে।

বড়পর্দায় অভিনয়ের শখ ছিল তাঁর। কেরিয়ারের প্রথম ছবিতে অক্ষয় কুমার এবং সুনীল শেট্টির মতো তারকার সঙ্গে অভিনয়ও করেন। কিন্তু সেই ছবির অন্য অভিনেত্রী কেরিয়ারের সিঁড়িতে তরতর করে উঠে গেলেন। নবাগতা সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যান বলিউড থেকে।

০২ ১৩
Poonam Jhawer with Suniel Shetty

১৯৯৪ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘মোহরা’। এই ছবিতে ‘না কজরে কি ধার’ গানের দৃশ্যে সুনীলের সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল পুনম ঝাওয়ারকে। পুনমের রূপে মুগ্ধ হয়ে পড়েছিল দর্শক।

০৩ ১৩
Poonam Jhawer

অনেকেই ভেবেছিলেন, বলিপাড়ায় নিজের পায়ের তলার মাটি কম সময়ের মধ্যেই শক্ত করে ফেলবেন পুনম। কিন্তু তা আর হল না। বরং কালের নিয়মে বড়পর্দা থেকে হারিয়ে গেলেন তিনি।

Advertisement
০৪ ১৩
Poonam Jhawer

১৯৭৮ সালের অগস্টে মহারাষ্ট্রের মুম্বইয়ে জন্ম পুনমের। উচ্চবিত্ত পরিবারে বেড়ে ওঠা। নব্বইয়ের দশকে বড়পর্দায় কেরিয়ার গড়ে তোলার আগে মডেলিংয়ের জগতে পা রেখেছিলেন তিনি।

০৫ ১৩
Poonam Jhawer with Suniel Shetty

কম সময়ের মধ্যে মডেলিংজগতে পরিচিতি গড়ে ফেলেন পুনম। সেখান থেকেই বড়পর্দায় অভিনয়ের সুযোগ পান তিনি। কেরিয়ারের প্রথম ছবি সুনীল শেট্টি, অক্ষয় কুমার এবং রবীনা টন্ডনের সঙ্গে।

Advertisement
০৬ ১৩
Poonam Jhawer

‘মোহরা’ ছবির গানে সুনীলের সঙ্গে রোম্যান্টিক দৃশ্যে অভিনয় করেছিলেন পুনম। অভিনেত্রীর পরনে ছিল শাড়ি। এই পোশাকই নাকি তাঁর কেরিয়ারের বাধা হয়ে দাঁড়িয়েছিল বলে দাবি পুনমের।

০৭ ১৩
Poonam Jhawer

সৌন্দর্যের জন্য রাতারাতি পুনম যে প্রশংসা পেয়েছিলেন, তার প্রভাব পেশাগত জীবনে পড়েনি। হাতেগোনা কয়েকটি ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু কোনও চরিত্রই মনে দাগ কাটার মতো নয়।

Advertisement
০৮ ১৩
Poonam Jhawer

এক সাক্ষাৎকারে পুনম বলেছিলেন, ‘‘আমি শুধুমাত্র শাড়ি পরে ক্যামেরার সামনে আসতে চাই না। প্রথম ছবির পর একপেশে চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেতে শুরু করেছিলাম।’’

০৯ ১৩
Poonam Jhawer

১২ বছর পর আবার অক্ষয় কুমারের সঙ্গে কাজ করার সুযোগ পান পুনম। ২০১২ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় অক্ষয় কুমার এবং পরেশ রাওয়াল অভিনীত ‘ওএমজি— ও মাই গড!’। এই ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয়ের সুযোগ পান পুনম।

১০ ১৩
Poonam Jhawer

‘ওএমজি— ও মাই গড!’ মুক্তি পাওয়ার এক বছর পর ২০১৩ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘আর… রাজকুমার’। শাহিদ কপূর, সোনাক্ষী সিন্হা, প্রভুদেবা অভিনীত এই ছবিতেও ক্ষণিকের জন্য বড়পর্দায় দেখা যায় পুনমকে।

১১ ১৩
Poonam Jhawer

গত ১২ বছরে আর হিন্দি ছবিতে দেখা যায়নি পুনমকে। মনের মতো চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব পান না বলে অভিনেত্রীর দাবি। অন্য দিকে, ছোটখাটো পার্শ্বচরিত্রে অভিনয়ের প্রস্তাব পেলে রাজিও হয়ে যেতেন তিনি।

১২ ১৩
Poonam Jhawer

৪৭ বছর বয়স হলেও হার মানেননি পুনম। সমাজমাধ্যমে ভালই সক্রিয় তিনি। সাহসী ফোটোশুট করে সেই ছবিগুলি সমাজমাধ্যমের পাতায় পোস্ট করে প্রশংসাও পান।

১৩ ১৩
Poonam Jhawer

ইতিমধ্যেই ইনস্টাগ্রামে পুনমের অনুগামীর সংখ্যা ১৬ লক্ষের গণ্ডি পার করে ফেলেছে। বড়পর্দায় কাজ করতে এখনও উৎসাহী তিনি। বর্তমানে ইউটিউবে নিজের অ্যাকাউন্ট খুলে সেখানে ভিডিয়ো তৈরি করেন পুনম।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি