West Bengal Weather Update

বৃষ্টির ধাক্কায় নামল পারদ, ভরা বসন্তেই ফিরল শীত? কী জানাচ্ছে হাওয়া অফিস

হাওয়া অফিস জানিয়েছে, সোমবার দক্ষিণের সব ক’টি জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ১১:৪৯
০১ ১২
শহর জুড়ে বসন্তের মরসুম, তাও বাধ সাধছে বৃষ্টি। পূর্বাভাস মিলিয়ে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের নানা জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়ে চলেছে। ফলে পারদও নেমেছে কিছুটা।

০২ ১২
সোমবারের পূর্বাভাসেও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। বসন্তের মাঝামাঝি এসেও রবিবার থেকে সোমবার, নেমেছে তাপমাত্রা।

০৩ ১২
হাওয়া অফিস জানিয়েছে, সোমবার দক্ষিণের সব ক’টি জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে, সোমবার দক্ষিণের সব ক’টি জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisement
০৪ ১২
একই ভাবে বুধবারও ভিজতে পারে ওই জেলাগুলি। মাঝে মঙ্গলবার বৃষ্টি হতে পারে পশ্চিমের পুরুলিয়া এবং ঝাড়গ্রামে।

০৫ ১২
বুধবারের পর থেকে রাজ্যে শুকনো আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

বুধবারের পর থেকে রাজ্যে শুকনো আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Advertisement
০৬ ১২
উত্তরবঙ্গেও আপাতত বৃষ্টির সম্ভাবনা কম। সোমবার সামান্য বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে।

০৭ ১২
উত্তরের বাকি জেলায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া সেখানেও শুকনো থাকবে।

উত্তরের বাকি জেলায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া সেখানেও শুকনো থাকবে।

Advertisement
০৮ ১২
রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৯ ডিগ্রি সেলসিয়াস। সোমবার তাপমাত্রা কিছুটা কমেছে। সোমে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম।

০৯ ১২
রবিবার সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে অনেকটা কম ছিল। রবিবারের পারদ ২৬.১ ডিগ্রি সেলসিয়াসের বেশি ওঠেনি। যা স্বাভাবিকের চেয়ে অন্তত পাঁচ ডিগ্রি কম।

১০ ১২
আলিপুর জানিয়েছিল, ছত্তীসগঢ়ের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যা গাঙ্গেয় বঙ্গে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি করেছে।

১১ ১২
সেই সঙ্গে জলীয় বাষ্পপূর্ণ বায়ু ঢুকছে বঙ্গোপসাগরের দিক থেকে। বসন্তে বৃষ্টির নেপথ্যে রয়েছে এই সব কারণ।

১২ ১২
সোমবার তাপমাত্রা কিছুটা কমলেও নতুন করে শীত ফেরার সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি