Pol Pot

Pol Pot: গুলির খরচ কমাতে বন্দিদের কুপিয়ে খুন করতেন! নিষ্ঠুরতায় হিটলারকেও মাত দেবেন এই একনায়ক

নাম পল পট। পরিচয়? কট্টর কমিউনিস্ট নেতা। প্রশংসকদের কথায়, বিপ্লবী। তবে নিন্দকেরা বলেন, পল একনায়ক। নিষ্ঠুর একনায়ক।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২২ ১৮:০৫
০১ ২৫
নাম পল পট। পরিচয়? কট্টর কমিউনিস্ট নেতা। প্রশংসকদের কথায়, বিপ্লবী। তবে নিন্দকেরা বলেন, পল একনায়ক। নিষ্ঠুর একনায়ক। নৃশংসতায় হিটলারের থেকে তিনি কোনও অংশে কম যান না। চার বছর একটি দেশের সর্বময় কর্তা ছিলেন। ওই চার বছরে দেশের এক চতুর্থাংশ মানুষ মারা পড়েছিলেন তাঁর নির্দেশে।

০২ ২৫
দক্ষিণ-পূর্ব এশিয়ার ছোট্ট দেশ কম্বোডিয়া। এক সময়ের হিন্দুরাষ্ট্র। নাম ছিল কম্বোজদেশা। তা থেকেই কম্পুচিয়া হয়ে নাম হয় কম্বোডিয়া। পল পটের নেতৃত্বাধীন সরকার ওই দেশের লক্ষ লক্ষ মানুষকে নির্বিচারে হত্যা করেছিল। ওই সময়েই আরও লাখ বিশেক কম্বোডিয়ানের মৃত্যু হয়েছিল না খেতে পেয়ে, হাড়ভাঙা পরিশ্রম কিংবা মাত্রাতিরিক্তি ক্লান্তিতে।

০৩ ২৫
১৯৭৫ থেকে ১৯৭৯। চার বছর কম্বোডিয়া শাসন করেছিল পলের নেতৃত্বাধীন সরকার ‘খমের রুজ’। ওই চার বছরে কম্বোডিয়ায় প্রায় ২৫ থেকে ৩০ লক্ষ মানুষ মারা যান। ২০০৯ সালে কম্বোডিয়ার সরকারি তথ্য কেন্দ্র ‘ডকুমেন্টেশন সেন্টার অফ কম্বোডিয়া’ জানিয়েছিল সে সময়ের প্রায় ২৩ হাজার ৭৪৫টি গণকবর খুঁড়ে অন্তত ১৩ লক্ষ মানুষের দেহাবশেষ পাওয়া গিয়েছে। এঁদের নৃশংস ভাবে হত্যা করেছিল পলের খমের রুজ সরকার।

০৪ ২৫
হিটলারের ১২ বছরের একনায়কত্বে গণহত্যার শিকার হয়েছিলন ৬০ লক্ষ মানুষ। পলের চার বছরে ৩০ লক্ষ হত্যা শতাংশের হিসেবে অনেকটাই বেশি। যদিও  পল নাকি সমাজ সংস্কার করতে চেয়েছিলেন। মার্ক্স-লেনিনীয় কমিউনিস্ট ধারার পন্থী ছিলেন। কৃষিভিত্তিক সমাজতন্ত্র প্রতিষ্ঠা করাই নাকি লক্ষ্য ছিল তাঁর।

০৫ ২৫
কৃষিভিত্তিক সমাজতন্ত্র সরলতম ভাবে বাঁচার কথা বলে। এই সমাজে জমিই উৎপাদনের ভিত্তি। কৃষিকাজ বাঁচার উপায়। এই ব্যবস্থায় সবাই নিজের প্রয়োজন মতো উৎপাদন করবে এবং জীবনধারণের প্রয়োজন অনুযায়ী পণ্য গ্রহণ করবে। জমি কারও মালিকানাধীন থাকবে না। ফলে কারও জোরও থাকবে না।

০৬ ২৫
পল নাকি এমনই সমাজ চেয়েছিলেন। তা হলে সমস্যা বাধল কোথায়?

০৭ ২৫
পলের নীতির প্রশংসকরা বলেন, তিনি ছিলেন এক জন আপাদমস্তক বিপ্লবী। তাঁরা বলতেন, পল যখন জেগে থাকেন তখন প্রতি মুহূর্ত তিনি বিপ্লবের কথা ভাবেন। যখন ঘুমোন তখনও স্বপ্ন দেখেন বিপ্লবেরই। কিন্তু সাম্যবাদের পক্ষে বিপ্লব একনায়কত্বে পরিণত হল কী ভাবে?

০৮ ২৫
শোনা যায়, পলের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ছিল অসাধারণ। তাঁর বক্তৃতা শুনে মুহূর্তে উদ্বুদ্ধ হতেন তাঁর অনুগামীরা। সেই সময় কম্বোডিয়ার বহু শিক্ষিত এবং বোদ্ধা পলের নীতির অনুসারী হয়েছিলেন।

০৯ ২৫
কৃষিভিত্তিক সমাজতন্ত্র গড়ার লক্ষ্যে শুরু করেছিলেন সংস্কারের কাজ। কিন্তু সেই প্রক্রিয়ায় যাঁরাই তাঁদের সঙ্গ দিতে পারেননি তাঁদের নিকেশ হতে হয়েছে। নিকেশ করা হয়েছে তাঁদেরও যাঁদের ভয় পেয়েছিল খামের রুজ সরকার।

১০ ২৫
 অতিশিক্ষিতদের ভয় পেত পলের সরকার। যুক্তি ছিল, তাঁদের সমাজ সংস্কারের পথে এঁরা বাধা হয়ে দাঁড়াতে পারেন। মানুষকে ‘ভুল’ বোঝাতে পারেন। এমনকি তাদের পাল্টা বিপ্লবে উদ্বুদ্ধও করতে পারেন।

১১ ২৫
একই যুক্তিতে যাঁরা কম্বোডিয়ার পূর্বতন সরকারের ঘনিষ্ঠ ছিলেন, পূর্বতন সরকারের সমর্থক ছিলেন, তাঁদেরও গ্রেফতার করা হত। একাধিক ভাষা বলতে পারাকেও বিপদ ভাবা হত। এমনকি কেউ চশমা পরলেও তাঁকে বুদ্ধিজীবী তকমা দিয়ে কারাগারে বন্দি করত পলের সরকারি সেনা।

১২ ২৫
এই সেনাদের চরমপন্থী মনোভাব দেখানোর নির্দেশ ছিল সরকারের তরফে। গ্রেফতার হওয়া ‘সম্ভাব্য বিপদ’দের তাঁরা হত্যা করেই দম নিতেন। কারাগারের লাগোয়া মাঠের নামই হয়ে গিয়েছিল কিলিং ফিল্ড বা হত্যা ময়দান। সেখানে গণহত্যা করা হত বন্দিদের।

১৩ ২৫
তৃতীয় বিশ্বের দরিদ্রতম দেশগুলির মধ্যে অন্যতম কম্বোডিয়া। পল সরকার চালানোর জন্য আর্থিক সাহায্য পেতেন চিনের কাছ থেকে। মাও জে দংয়ের নেতৃত্বাধীন সরকার তাঁকে নিয়মিত সাহায্য করে গিয়েছে। অস্ত্রশস্ত্রের খরচ সেই তহবিল থেকেই আসত। তবে বন্দি হত্যায় অযথা গুলির অপচয় করত না পলের সেনাবাহিনী।

১৪ ২৫
ইতিহাসবিদরা জানিয়েছেন, বন্দিদের নৃশংস ভাবে কুড়ুল দিয়ে কুপিয়ে হত্যা করে গণকবর দিত তারা।

১৫ ২৫
পল পট নামটি বেশ অদ্ভুত। কম্বোডিয়ান ভাষায় এর অর্থ ‘সাচ্চা কম্বোডিয়ান’। পল নিজেকে তা-ই মনে করতেন। নিজের নাম নিজেই রেখেছিলেন তিনি।

১৬ ২৫
তার আসল নাম ছিল সালোথ জার। এক সম্পন্ন কৃষি পরিবারে জন্মেছিলেন পল। যদিও একটি সাক্ষাৎকারে পরে বলেছিলেন, তাঁর জন্ম হয়েছিল দরিদ্র পরিবারে।

১৭ ২৫
১৯২৫ সালের ১৯ মে কম্বোডিয়ার রাজধানী শহরে জন্ম পলের। রাজপরিবারের ঘনিষ্ঠ ছিল তাঁর পরিবার।

১৮ ২৫
পরে কম্বোডিয়া যখন ফরাসিদের উপনিবেশ হল, তখনও পল ফরাসিদের তৈরি সম্পন্নদের স্কুলে পড়াশোনা করেছেন।

১৯ ২৫
প়ড়াশোনায় কোনও দিনই ভাল ছিলেন না। কলেজে ভর্তি হলেও ডিগ্রি পাননি। মাঝপথে পড়া ছেড়ে কাঠের কাজ শিখতে যান। সেখানেই কম্বোডিয়ার এক কমিউনিস্টপন্থী বুদ্ধিজীবীর সঙ্গে তাঁর আলাপ। ইনি পরে পলের সরকারের গুরুত্বপূর্ণ পদে অভিষিক্ত হন।

২০ ২৫
রাজ পরিবারের অন্দরমহলে যাতায়াত ছিল পলের। অল্প বয়সেই যৌনজীবনের স্বাদ পেয়েছিলেন। রাজার রক্ষিতাদের সঙ্গে বহু বার সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। তাঁর জীবনিকারেরাই এ কথা লিখেছেন বিভিন্ন বইয়ে।

২১ ২৫
পরে অবশ্য কাঠের কাজ নিয়ে পড়াশোনার পর স্কলারশিপ পেয়ে প্যারিসে যান উচ্চশিক্ষার জন্য। সেখানেই মার্ক্স-লেনিনীয় কমিউনিজম নিয়ে আগ্রহী হয়ে পড়েন।

২২ ২৫
পল যখন দেশে ফেরেন তখন কম্বোডিয়ায় রাজনৈতিক টালমাটাল চলছে। দেশের অবস্থা দেখেই সমাজতন্ত্র প্রতিষ্ঠা করার ভাবনা মাথায় আসে পলের। সেখান থেকেই শুরু পলের বিপ্লব।

২৩ ২৫
এর পর ১৯৭৫ সালে কম্বোডিয়ায় গৃহযুদ্ধের পর দেশের ক্ষমতা দখল করে সর্বময় প্রধান হয়ে বসেন পল। শুরু হয় তাঁর শাসন।

২৪ ২৫
যদিও চার বছরের মধ্যেই সেই শাসনে ইতি পড়ে। ভিয়েতনামের সেনা পলের সরকারকে সরিয়ে মুক্ত করে কম্বোডিয়াকে। বন্দি করা হয় পলকে।

২৫ ২৫
১৯৯৮ সালে বন্দি অবস্থাতেই ঘুমের মধ্যে মারা যান পল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি