Recipes With Raw Mango

আম মাখা তো অনেক খেয়েছেন, এ বার ভাতের সঙ্গে খেয়ে দেখুন আমপোড়া ভর্তা

ভাতের সঙ্গে প্রথম পাতে খাওয়ার জন্য বানিয়ে ফেলুন কাঁচা আমপোড়া ভর্তা। জেনে নিন, রন্ধন প্রণালী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ মে ২০২৬ ২০:৫৫
গরমের দিনে দুপুরের ভোজে বানিয়ে ফেলুন আমপোড়া ভর্তা।

গরমের দিনে দুপুরের ভোজে বানিয়ে ফেলুন আমপোড়া ভর্তা। ছবি: সংগৃহীত।

কাঁচা অনেকেই অনেক রকম ভাবে খেয়ে থাকেন। কেউ আচার তৈরি করে খান, আবার কেউ কাঁচা আমের পাতুরি খান। তরকারি কিংবা মাছ-মাংসের পদেও ব্যবহার করা হয় কাঁচা আম। গরমের দিনে কাঁচা আমের শরবতের থেকে ভাল পানীয় আর কী-ই বা হতে পারে!

Advertisement

এ বার ভাতের সঙ্গে প্রথম পাতে খাওয়ার জন্য বানিয়ে ফেলুন আমপোড়া ভর্তা। জেনে নিন, রন্ধন প্রণালী।

উপকরণ:

২ টি কাঁচা আম

৪-৫ টি কাঁচালঙ্কা

২টি শুকনো লঙ্কা

স্বাদমতো নুন, চিনি

আধ চা চামচ শুকনো লঙ্কাগুঁড়ো

১ টেবিল চামচ সর্ষের তেল

প্রণালী:

প্রথমে গোটা আমগুলি আধসেদ্ধ করে নিন। এ বার কুকার খুলে জল ঝরিয়ে নিয়ে আমগুলিকে পুড়িয়ে নিন। এ বার আমের খোসা ছাড়িয়ে থেঁতো করে নিন। আমের সঙ্গে একে একে মিশিয়ে দিন থেঁতো করা কাঁচালঙ্কা, পোড়ানো শুকনো লঙ্কা, নুন, চিনি, শুকনো লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল। হাত দিয়ে খুব ভাল করে মেখে নিলেই তৈরি হয়ে যাবে টক, ঝাল, মিষ্টি আমপোড়া ভর্তা।

Advertisement
আরও পড়ুন