rai ke chutney

কাসুন্দি নয়, বিদেশি মাস্টার সসও নয়, বিহারের ‘সর্ষো কি চাটনি’ নিজগুণে স্বাদু! খেলে ভোলা যাবে না

‘সর্ষো কা চাটনি’ বা ‘রাই কে চাটনি’-র স্বাদ একেবারেই আলাদা। তাতে শুধু সর্ষের ঝাঁঝ মেশে আরও অনেক কিছু। আর সেই চাটনির স্বাদ এক বার মুখে দিলে ভোলা যাবে না।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৬ ১৯:৫৩

ছবি: সংগৃহীত।

ফিশফ্রাই বা গাঢ় মেরুন রঙের ভেজিটেবিল চপের সঙ্গে কাসুন্দি ভাল। আবার যদি খেতে হয় হটডগ বা স্যান্ডউইচ তবে মেয়োনিজ়ের সঙ্গে বেছে নেওয়া হবে মাস্টার সস। কিন্তু লিট্টি চোখার সঙ্গে যে ঝাঁঝালো সর্ষের চাটনি খাওয়ার চল রয়েছে বিহারে, সেটি এই দু’টির কোনওটিই নয়। বিহারের সেই ‘সর্ষো কা চাটনি’ বা ‘রাই কে চাটনি’-র স্বাদ একেবারেই আলাদা। তাতে শুধু সর্ষের ঝাঁঝ মেশে আরও অনেক কিছু। আর সেই চাটনির স্বাদ এক বার মুখে দিলে ভোলা যাবে না। জেনে নিন, সর্ষো কে চাটনি বানাতে কী কী লাগবে?

Advertisement

উপকরণ:

২ টেবিলচামচ কালো সর্ষে দানা

১ টেবিলচামচ সাদা সর্ষে দানা

৮-১০ কোয়া রসুন

২-৩ কাঁচা লঙ্কা

১ টেবিলচামচ লেবুর রস

১টি ছোট টুকরো কাঁচা আম

স্বাদমতো নুন

সামান্য চিনি

১-২ চা চামচ সর্ষের তেল

প্রণালী: প্রথমে কালো এবং সাদা সর্ষে জলে ভিজিয়ে রাখুন ১ ঘণ্টা। তার পরে জল ঝরিয়ে সর্ষে দানা গুলো মিক্সারে দিয়ে তাতে রসুন, লঙ্কা, নুন, চিনি দিয়ে ভাল ভাবে বেটে নিন। এর পরে একটি বাটিতে ঢেলে তার মধ্যে লেবুর রস, কাঁচা আম বাটা, সর্ষের তেল মিশিয়ে নিলেই তৈরি বিহারের ঝাঁঝালো রাই কে চাটনি।

Advertisement
আরও পড়ুন