ICC T20 World Cup 2026

পাকিস্তান ম্যাচে অনিশ্চিত অভিষেক, পুত্রের দেখভাল করতে কলম্বোয় যেতে হল ভারতীয় ওপেনারের বাবা-মা’কে

এখনও ম্যাচ খেলার মতো অবস্থায় নেই অভিষেক শর্মা। রবিবার সকাল পর্যন্ত দেখে সিদ্ধান্ত নেবেন গৌতম গম্ভীরেরা। পাকিস্তানের বিরুদ্ধে তাঁর খেলার সম্ভাবনা বেশ কম। ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় শিবির।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১০
picture of cricket

বাবা-মায়ের মাঝে অভিষেক শর্মা। ছবি: এক্স।

ভারতীয় দলের সঙ্গে কলম্বো গেলেও এখনও সুস্থ নন অভিষেক শর্মা। রবিবার পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে তিনি অনিশ্চিত। শ্রীলঙ্কায় গিয়েছেন অভিষেকের মা-বাবাও।

Advertisement

গত কয়েক দিন ধরে পেটের সমস্যায় ভুগছেন অভিষেক। পরীক্ষার জন্য দিল্লিতে হাসপাতালেও নিয়ে যেতে হয়েছিল তরুণ ওপেনারকে। নামিবিয়া ম্যাচের পর সতীর্থ অর্শদীপ সিংহকে অভিষেক নিজেই জানিয়েছেন, শুধু ডাল-ভাত খাচ্ছেন। শরীর আগের চেয়ে ভাল হলেও কয়েক কেজি ওজন কমে গিয়েছে। ভারতীয় দল সূত্রেও খবর, এখনও ম্যাচ খেলার মতো অবস্থায় নেই অভিষেক। রবিবার সকাল পর্যন্ত দেখে অভিষেককে নিয়ে সিদ্ধান্ত নেবেন গৌতম গম্ভীরেরা।

অভিষেককে নিয়ে উদ্বেগ রয়েছে ভারতীয় শিবিরে। পরিস্থিতি সামাল দিতে ভারতীয় দলের সঙ্গে রয়েছেন তাঁর ব্যক্তিগত ট্রেনার। অসুস্থ ছেলের পাশে থাকতে কলম্বোয় গিয়েছেন অভিষেকের বাবা-মাও। মূলত ছেলের দেখভালের জন্যই তাঁরা গিয়েছেন। দিল্লিতেও তাঁরা ছেলের পাশে ছিলেন।

শুক্রবার দলের সঙ্গে অভিষেক কলম্বোয় গেলেও গম্ভীরেরা কোনও ঝুঁকি নিতে চাইছেন না। তাড়াহুড়ো করে পাকিস্তানের বিরুদ্ধে তাঁকে নামিয়ে দেওয়ার ভাবনা নেই ভারতীয় শিবিরে। চিকিৎসকদের পরামর্শ মতো চলতে চাইছেন গম্ভীরেরা।

Advertisement
আরও পড়ুন