Hardik Pandya

প্রাক্তন স্ত্রী ও পুত্রকে ৪ কোটি টাকার উপহার হার্দিকের! নাতাশা-অগস্ত্যকে কী দিলেন অলরাউন্ডার

নাতাশা স্তাঙ্কোভিচের সঙ্গে বিবাহবিচ্ছেদ হলেও ছেলে অগস্তের প্রতি দায়িত্বে অবিচল হার্দিক পাণ্ড্য। মাহিকা শর্মার প্রেমে মজে থাকলেও প্রাক্তন স্ত্রী এবং ছেলেকে দিয়েছেন ৪ কোটির উপহার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০৭
picture of cricket

হার্দিক পাণ্ড্য। —ফাইল চিত্র।

মাহিকা শর্মার প্রেমে মজেছেন হার্দিক পাণ্ড্য। টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়ও মাহিকাকে সঙ্গেই রাখছেন অলরাউন্ডার। প্রায় প্রতিদিনই তাঁদের নতুন নতুন ছবি প্রকাশ্যে আসছে। এর মধ্যেই প্রাক্তন স্ত্রী নাতাশা স্তাঙ্কোভিচ এবং পুত্রকে দিলেন ৪ কোটি টাকার উপহার।

Advertisement

বিবাহবিচ্ছেদের পর নাতাশার কাছে থাকে ছেলে অগস্ত্য। নাতাশার সঙ্গে বিচ্ছেদ হলেও ছেলের সঙ্গে যোগাযোগ রাখেন হার্দিক। তাঁদের দু’জনকে একটি গাড়ি উপহার দিয়েছেন তিনি। হার্দিকের উপহার দেওয়া ল্যান্ডরোভার এসইউভিটির দাম প্রায় ৪ কোটি টাকা।

গাড়ি প্রস্তুতকারী সংস্থা সমাজমাধ্যমে ভিডিয়ো এবং ছবি পোস্ট করেছে। তাতে দেখা যাচ্ছে, কালো রঙের গাড়িটির পাশে অগস্ত্যকে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন নাতাশা। ওই সংস্থাই জানিয়েছে, প্রাক্তন স্ত্রী এবং সন্তানকে গাড়িটি কিনে দিয়েছেন বডোদরার অলরাউন্ডার। নাতাশার সঙ্গে বিচ্ছেদ হলেও ছেলের প্রতি দায়িত্বে অবহেলা করছেন না হার্দিক।

গত ১৯ ফেব্রুয়ারি ছিল মাহিকার জন্মদিন। সে দিন সমাজমাধ্যমে তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক মেনে নিয়েছেন হার্দিক। মাহিকার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের একটি ছবি দিয়েছিলেন স্টোরিতে। তাতে হার্দিক লিখেছিলেন, ‘‘হ্যাপি বার্থ ডে মাই প্রিন্সেস।’’ কিছু দিন আগে মহিকার নামের অদ্যক্ষর ‘এম’ লিখে ট্যাটু করিয়েছেন হার্দিক। টি-টোয়েন্টি বিশ্বকাপেও প্রেমিকাকে নিয়ে ঘুরছেন হার্দিক।

Advertisement
আরও পড়ুন