Rohit Sharma

Asia Cup 2022: চহাল-ধনশ্রীর বিচ্ছেদের খবরে কি শিলমোহর দিলেন রোহিত

ভারত-পাকিস্তান ম্যাচের আগে রোহিতের প্রশ্নের মুখে সাংবাদিক। জানতে চাইলেন কে ছড়িয়েছিল চহালের নামে ভুল খবর।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২২ ২১:১০
চহাল-ধনশ্রীর বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়েছিল।

চহাল-ধনশ্রীর বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়েছিল। —ফাইল চিত্র

যুজবেন্দ্র চহাল এবং তাঁর স্ত্রী ধনশ্রী বর্মার বিচ্ছেদ নিয়ে ভুয়ো খবর ছড়িয়ে পড়েছিল। দু’জনেই পরে জানিয়েছিলেন যে তাঁদের বিচ্ছেদের খবর মিথ্যে। এশিয়া কাপের অনুশীলনের মাঝে রোহিত শর্মা খোঁজ করলেন সেই সাংবাদিকের যিনি এই খবর ছড়িয়েছিলেন।

নেটমাধ্যমে চহালের ‘নতুন জীবন শুরু’ পোস্ট দিয়েই শুরু বিতর্ক। এর পরেই ছড়িয়ে পড়েছিল চহালের বিচ্ছেদের খবর। সেই খবর কে ছড়িয়েছিলেন সেটাই জানতে চান রোহিত। একটি ভিডিয়োতে দেখা গেল রোহিত এক রিপোর্টারকে জিজ্ঞেস করছেন, “কে? বল না কে?” সেই সাংবাদিক নাম না বললেও দাবি করেন যে, তিনি জানেন এই কাজ কে করেছেন। সেখানে উপস্থিত ছিলেন চহাল। তিনি বলেন, “আমরা এখানে কি নাম খোঁজার খেলা খেলছি?”

Advertisement
এশিয়া কাপে রবিবার মুখোমুখি ভারত এবং পাকিস্তান।

এশিয়া কাপে রবিবার মুখোমুখি ভারত এবং পাকিস্তান।

এশিয়া কাপে রবিবার মুখোমুখি ভারত এবং পাকিস্তান। সেই ম্যাচের আগে অনুশীলনে হাল্কা মেজাজেই দেখা গেল ভারতীয় ক্রিকেটারদের। তেমনই এক সময় সাংবাদিকের সঙ্গে এই কথোপকথন সামনে আসে।

Advertisement
আরও পড়ুন