ICC T20 World Cup 2026

রবিবার পাকিস্তান ম্যাচের আগে ভারতীয় ক্রিকেটারদের আবদার, স্ত্রী-বান্ধবীদের সঙ্গে থাকতে দিতে হবে, ‘না’ বলে দিল বিসিসিআই

আমেরিকা ম্যাচ জেতার পর ভারতীয় দলের কয়েক জন ক্রিকেটার টিম ম্যানেজমেন্টের কাছে জানতে চান, তাঁরা স্ত্রী বা বান্ধবীদের তাঁদের সঙ্গে রাখতে পারেন কি না। ভারতীয় বোর্ড এই অনুমতি দেয়নি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:০১
Indian cricket team

ভারতীয় ক্রিকেট দল। —ফাইল চিত্র

বিশ্বকাপে আমেরিকার বিরুদ্ধে প্রথম ম্যাচ জেতার পরেই ভারতীয় দলের কয়েক জন ক্রিকেটার আবদার করেন, স্ত্রী-বান্ধবীদের সঙ্গে থাকতে দিতে হবে। কিন্তু ক্রিকেটারদের এই অনুরোধে সটান ‘না’ করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

Advertisement

‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, আমেরিকা ম্যাচ জেতার পর ভারতীয় দলের কয়েক জন ক্রিকেটার টিম ম্যানেজমেন্টের কাছে জানতে চান, তাঁরা স্ত্রী বা বান্ধবীদের তাঁদের সঙ্গে রাখতে পারেন কি না। টিম ম্যানেজমেন্ট ক্রিকেটারদের প্রস্তাব নিয়ে হাজির হয় বিসিসিআইয়ের কাছে। কিন্তু ভারতীয় বোর্ড এই অনুমতি দেয়নি।

বোর্ড আগেই নিয়ম চালু করেছিল, যদি কোনও সফর ৪৫ দিনের বেশি না হয়, তবে ক্রিকেটাররা তাদের পরিবারের সঙ্গে সর্বোচ্চ দু’সপ্তাহ থাকার অনুমতি পাবেন। যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপ ৩০ দিনের, তাই বোর্ড এই অনুমতি দেয়নি।

তবে বোর্ড এটা বলেছে যে, ক্রিকেটারদের সঙ্গে পরিবারকে থাকতে দেওয়া না গেলেও তাঁরা চাইলে নিজেদের মতো করে আলাদা থাকার ব্যবস্থা করতে পারেন।

আগামী বৃহস্পতিবার দিল্লিতে ভারত দ্বিতীয় ম্যাচ খেলবে নামিবিয়ার সঙ্গে। এই ম্যাচের পর রবিবার শ্রীলঙ্কার কলম্বোয় পাকিস্তানের সঙ্গে ম্যাচ সূর্যকুমার যাদবদের। মাত্র এক দিন আগে সোমবার পাকিস্তান সরকার এই ম্যাচ নিয়ে সবুজ সঙ্কেত দিয়েছে। গ্রুপের শেষ ম্যাচ ১৮ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিরুদ্ধে।

Advertisement
আরও পড়ুন