Sourav Ganguly

India vs West Indies 2022: কলকাতায় ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দর্শকশূন্য, সৌরভ জানালেও এখনও জানে না ইডেন

শুক্রবার ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন ইডেন দর্শকশূন্য থাকবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সময়।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২২ ১৮:২২
সৌরভ গঙ্গোপাধ্যায়।

সৌরভ গঙ্গোপাধ্যায়। —ফাইল চিত্র

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজ দর্শকশূন্য রাখার চিঠি এখনও পায়নি সিএবি। বাংলার ক্রিকেট সংস্থার প্রধান অভিষেক ডালমিয়া জানিয়েছেন এই বিষয়ে কোনও চিঠি এখনও পাননি তিনি।

শুক্রবার ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন ইডেন দর্শকশূন্য থাকবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সময়। সংবাদমাধ্যমের থেকে সেটা জানতে পারেন অভিষেক। তিনি বলেন, “সংবাদমাধ্যমে জানলাম ইডেনে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে যে তিনটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা সেখানে দর্শক থাকতে পারবে না। তবে আমরা এখনও পর্যন্ত বোর্ডের তরফে কোনও চিঠি পাইনি। তাই এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেব না।”

Advertisement

১৬, ১৮ এবং ২০ ফেব্রুয়ারি ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা ইডেনে। আমদাবাদে এক দিনের সিরিজে দর্শক থাকবে না তা আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। এ বার সৌরভ জানালেন ইডেনেও কোনও টিকিট বিক্রি করা হবে না

Advertisement
আরও পড়ুন