IPL 2026

গুজরাতকে হারানোর পর গ্রিন বললেন, ‘বড্ড দেরি হয়ে গেল’, দলকে জেতাতে সব কিছু করতে রাজি ২৫ কোটির ক্রিকেটার

ঘুরে দাঁড়িয়ে প্লে-অফের দৌড়ে চলে এসেছে কেকেআর। দলের সবচেয়ে দামী ক্রিকেটার ক্যামেরন গ্রিনের মতে, সব ঠিকঠাক করতে গিয়ে বড্ড দেরি হয়ে গিয়েছে তাঁদের। তবে প্লে-অফের আশা ছাড়ছেন না তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ মে ২০২৬ ২২:৩৬
cricket

কেকেআরের ক্যামেরন গ্রিন। ছবি: সমাজমাধ্যম।

মরসুমের শুরুতে কেকেআরের খেলা দেখে মনেই হয়নি তারা আইপিএলে একটিও ম্যাচ জিততে পারবে। এতটাই খারাপ খেলছিল অজিঙ্ক রাহানের দল। বার বার দল পরিবর্তন, ক্রিকেটারদের অফ ফর্ম বিপদে ফেলেছিল তাদের। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে তারা প্লে-অফের দৌড়ে চলে এসেছে। কেকেআরের সবচেয়ে দামী ক্রিকেটার ক্যামেরন গ্রিনের মতে, সব ঠিকঠাক করতে গিয়ে বড্ড দেরি হয়ে গিয়েছে তাঁদের। তবে প্লে-অফের আশা ছাড়ছেন না তিনি।

Advertisement

গুজরাতকে হারানোর পর গ্রিন বলেছেন, “সাজঘরে কারও মুখে কোনও ভয়ের কথা নেই। আমার মনে হয় দলের একটু, আমি বলব অনেকটাই সময় লাগল সব ঠিক হতে। সব ছিদ্র পূরণ করতে, সকলকে ঠিক ঠিক জায়গায় খেলাতে অনেকটা সময় লেগে গেল।”

দলকে জেতাতে যে কোনও কাজ করতে রাজি গ্রিন। বলেছেন, “যে কোনও জায়গায় ব্যাট করতে রাজি। দলের জন্য যেটা সুবিধা সেটাই করব। অজিঙ্ক রাহানে খুব ভাল খেলছে। অঙ্গকৃশ রঘুবংশীও তিন নম্বরে নিজেকে মানিয়ে নিয়েছে। তাই দলের ঠিক কোথায় আমার জায়গা হবে সেটা ভাবাই আসল কাজ। মনে হয় চার নম্বরেই ঠিক আছে। এখন সেটা আমরা বুঝতে পেরেছি। তাই নিজেদের দৌড়েও রাখছি।”

গুজরাতের বিরুদ্ধে ২৮ বলে ৫২ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন। সবচেয়ে বেশি আক্রমণ করেছিলেন রশিদ খান। গ্রিনের ব্যাখ্যা, “রশিদ খুব ভাল বোলার। আশা করি ভবিষ্যতে আরও অনেক লড়াই হবে আমাদের। আমার মনে হয় না বাকিদের চেয়ে রশিদকে ভাল খেলেছি। ওটা হয়ে গিয়েছে। গুজরাতের বিরুদ্ধে ম্যাচে ভাল জুটি তৈরি হয়েছিল আমাদের। এই ছন্দটাই বজায় রাখতে চাই।”

Advertisement
আরও পড়ুন