IPL 2026

আইপিএল থেকে ছিটকে গেলেন চেন্নাইয়ের বাঙালি ক্রিকেটার, পরিবর্ত খেলোয়াড়ের নামও জানিয়ে দিল রুতুরাজের দল

আইপিএলে মাত্র একটিই ম্যাচ খেলেছিলেন। চলতি প্রতিযোগিতায় আর খেলতে পারবেন না রামকৃষ্ণ ঘোষ। বাঙালি ক্রিকেটার চোট পেয়ে ছিটকে গিয়েছেন। তাঁর পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা করে দিয়েছে চেন্নাই সুপার কিংস।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ১৩:১৬
cricket

চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। ছবি: সমাজমাধ্যম।

আইপিএলে মাত্র একটিই ম্যাচ খেলেছিলেন। দারুণ একটি ক্যাচও ধরেছিলেন। তবে চলতি প্রতিযোগিতায় আর খেলতে পারবেন না রামকৃষ্ণ ঘোষ। বাঙালি ক্রিকেটার চোট পেয়ে ছিটকে গিয়েছেন। তাঁর পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা করে দিয়েছে চেন্নাই সুপার কিংস।

Advertisement

গত সপ্তাহে গোড়ালিতে চোট পেয়েছিলেন রামকৃষ্ণ। আগের ম্যাচে খেলতে পারেননি। এই মরসুমে আর খেলতেও পারবেন না। তাঁর জায়গায় ম্যাকনিল হ্যাডলি নোরোনহাকে নেওয়া হয়েছে। বোর্ডের অনুমতি পেলেই তাঁকে আনুষ্ঠানিক ভাবে সই করানো হবে।

২৪ বছরের নোরোনহা গত বছর ম্যাঙ্গালুরু ড্রাগন্সের হয়ে কর্নাটকের মহারাজ ট্রফি জিতেছিলেন। ১৩টি ম্যাচে তিনি ২৫৩ রান করেছিলেন প্রায় ১৫০ স্ট্রাইক রেটে। ১৯টি ছয় মেরেছিলেন। তিনি অফস্পিনও করতে পারেননি। গত মরসুমে ১০টি উইকেট নিয়েছিলেন। ফাইনালে ছিল ২টি উইকেট।

আইপিএলে চেন্নাইয়ের ছিটকে যাওয়া ক্রিকেটারের সংখ্যা বেড়েই চলেছে। মরসুম শুরুর আগেই ছিটকে গিয়েছিলেন নেথান এলিস। তাঁর পরিবর্ত ক্রিকেটার স্পেন্সার জনসনও চোট পেয়ে খেলতে পারছেন না। মরসুমের মাঝপথে চোট পেয়েছেন খলিল আহমেদ এবং আয়ুষ মাত্রেও। এ ছাড়া চোটের কারণে মহেন্দ্র সিংহ ধোনি এখনও একটি ম্যাচেও খেলতে পারেননি।

আইপিএলে প্লে-অফে ওঠার দৌড়ে ভাল ভাবেই রয়েছে চেন্নাই। ১১ ম্যাচে তাদের ১২ পয়েন্ট। শেষ তিনটি ম্যাচেই জিততে পারলে তারা প্লে-অফ কার্যত নিশ্চিত করে ফেলবে। চেন্নাইয়ের ম্যাচ বাকি লখনউ (১৫ মে), হায়দরাবাদ (১৮ মে) এবং গুজরাতের (২১ মে) সঙ্গে।

Advertisement
আরও পড়ুন