IPL 2026

আইপিএলে ১৮ বছরে যা হয়নি তাই দেখা গেল এ বার, নতুন নজির প্রতিযোগিতার ইতিহাসে

আইপিএলে প্রতি বছরই কোনও না কোনও নতুন নজির তৈরি হয়। কিছু নজির ভাঙে, কিছু নজির গড়ে। তবে এ বার যে ইতিহাস তৈরি হল তা আগে কোনও দিন দেখা যায়নি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ মে ২০২৬ ২১:৪০
cricket

আইপিএলের ট্রফি। — ফাইল চিত্র।

আইপিএলে প্রতি বছরই কোনও না কোনও নতুন নজির তৈরি হয়। কিছু নজির ভাঙে, কিছু নজির গড়ে। তবে এ বার যে ইতিহাস তৈরি হল তা আগে কোনও দিন দেখা যায়নি। বৃহস্পতিবার বিরাট কোহলির শতরানের সঙ্গে সঙ্গেই সেই নজির তৈরি হয়েছে।

Advertisement

এই প্রথম আইপিএলে ১০টি দলের কোনও না কোনও ব্যাটার শতরান করেছেন। এ বছর বৈভব সূর্যবংশী থেকে বিরাট কোহলি, কুইন্টন ডি’কক থেকে সঞ্জু স্যামসন তিন অঙ্কের রান করেছেন। চেন্নাইয়ের হয়ে এ বার দু’টি শতরান করেছেন সঞ্জু। দিল্লি এবং মুম্বইয়ের বিরুদ্ধে শতরান করেছেন।

লিগ তালিকায় নবম স্থানে থাকলেও মুম্বইয়ের হয়ে তিন জন শতরান করেছেন এ বার। পঞ্জাবের বিরুদ্ধে ডি’কক, গুজরাতের বিরুদ্ধে তিলক বর্মা এবং হায়দরাবাদের বিরুদ্ধে রায়ান রিকেলটন শতরান করেছেন। বেঙ্গালুরুর হয়ে শতরান করেছেন কোহলি। কলকাতার হয়ে একমাত্র শতরান ফিন অ্যালেনের, যা এসেছিল দিল্লির বিরুদ্ধে।

লখনউয়ের হয়ে মিচেল মার্শ শতরান করেছিলেন বেঙ্গালুরুর বিরুদ্ধে। পঞ্জাবের হয়ে শতরান রয়েছে কুপার কনোলির। হায়দরাবাদের বিরুদ্ধে তিন অঙ্কের রান করেছিলেন। রাজস্থানের বৈভব হায়দরাবাদের বিরুদ্ধে শতরান করেছিল। দিল্লির কেএল রাহুল পঞ্জাবের বিরুদ্ধে শতরান করেছিলেন, যা আইপিএলের ইতিহাসে কোনও ভারতীয়ের করা সর্বোচ্চ রান। গুজরাতের হয়ে শতরান রয়েছে সাই সুদর্শনের, বেঙ্গালুরুর বিরুদ্ধে। হায়দরাবাদের অভিষেক শর্মা দিল্লির বিরুদ্ধে শতরান করেছেন।

Advertisement
আরও পড়ুন