IPL 2026

হেডেনকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিল গুজরাত টাইটান্স, আইপিএলে শুভমনদের সাজঘরে থাকবেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার

এ বার নতুন ভূমিকায় দেখা যাবে ম্যাথু হেডেনকে। গুজরাত টাইটান্স কর্তৃপক্ষ তাঁকে ব্যাটিং কোচ হিসাবে নিযুক্ত করেছে। যদিও কখনও পুরো সময়ের কোচ হিসাবে কাজ করার অভিজ্ঞতা নেই তাঁর।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ২১:৫৬
picture of cricket

ম্যাথু হেডেন। —ফাইল চিত্র।

আসন্ন আইপিএলে নতুন ভূমিকায় দেখা যাবে ম্যাথু হেডেনকে। অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনিং ব্যাটারকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন গুজরাত টাইটান্স কর্তৃপক্ষ। কোচ আশিস নেহরাকে সাহায্য করবেন তিনি।

Advertisement

আইপিএলে শুভমন গিলদের সাজঘরে থাকবেন হেডেন। তাঁকে দলের ব্যাটিং কোচ হিসাবে নিযুক্ত করেছে গুজরাত টাইটান্স। ক্রিকেটজীবনে আগ্রাসী ব্যাটার হিসাবে পরিচিত ছিলেন হেডেন। ২০০৮ থেকে ২০১০ পর্যন্ত চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলেছেন। ব্রিসবেন হিটসের হয়ে খেলেছেন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগেও। অবসরের পর অস্ট্রেলিয়ার উঠতি ক্রিকেটারদের সঙ্গে কাজ করেছেন। পুরো সময়ের কোচিং না করালেও একাধিক বার পাকিস্তানের জাতীয় দলের ব্যাটিং পরামর্শদাতা এবং মেন্টরের দায়িত্ব সামলেছেন। অবসরের পর ধারাভাষ্যকার হিসাবেও জনপ্রিয় হেডেন। তাঁকেই এ বার ব্যাটিং কোচের দায়িত্ব দিয়েছে গুজরাত।

অস্ট্রেলিয়ার হয়ে ১০৩টি টেস্ট এবং ১৬১টি এক দিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই তাঁর। আগ্রাসী ব্যাটিংয়ের জন্য জনপ্রিয় ছিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় ১৫ হাজার রান রয়েছে হেডেনের।

Advertisement
আরও পড়ুন