IPL 2026

অনুশীলনের মাঝে নেটে হঠাৎ নাচ ‘আম্পায়ার’ ধোনির! কী হল চেন্নাই শিবিরে

৪৪ বছর বয়সেও খেলে চলেছেন মহেন্দ্র সিংহ ধোনি। অবসরের কথা মুখেও আনেন না অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার। যদিও আইপিএল ছাড়া তাঁকে আর ২২ গজে দেখা যায় না।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ১৯:১৯
picture of cricket

মহেন্দ্র সিংহ ধোনি। —ফাইল চিত্র।

মাঠে নেমে পড়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। আইপিএলের প্রস্তুতি শুরু করে দিয়েছেন চেন্নাই সুপার কিংসের প্রাক্তন অধিনায়ক। অনুশীলনে খোশ মেজাজে দেখা গেল তাঁকে। নেটে ব্যাট করতে করতে হঠাৎ একটু নেচে নিলেন প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়ক।

Advertisement

৪৪ বছর বয়সেও খেলে চলেছেন ধোনি। অবসরের কথা মুখেও আনেন না উইকেটরক্ষক-ব্যাটার। যদিও আইপিএল ছাড়া তাঁকে আর ২২ গজে দেখা যায় না। তাই প্রস্তুতিতে গুরুত্ব দেন। এ বারও আইপিএলের প্রস্তুতি শুরু করে দিয়েছেন।

রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার জন্য ভারত যখন ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে খেলছিল, তখন অনুশীলনে মগ্ন ছিলেন মাহি। এক নেট বোলারের বিরুদ্ধে ব্যাট করছিলেন। সেই বোলারের একটি বল অফ স্টাম্পের অনেকটা বাইরে পড়ে। বল ছেড়ে দেন ধোনি। তার পরই ব্যাটার থেকে আম্পায়ার হয়ে যান তিনি। দু’হাত দু’দিকে তুলে ওয়াইড বলের সঙ্কেত দেন। তার পর ওভাবেই হাসতে হাসতে একটু নেচেও নেন।

ধোনির নাচের ভিডিয়ো সমাজমাধ্যমে ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ। ভিডিয়োর সঙ্গে তাঁরা লিখেছেন, ‘‘হ্যাঁ, থালা এটা ওয়াইড। দারুণ সুন্দর।’’ ভিডিয়োটি ভাইরাল হতে সময় লাগেনি।

1671455২০১৯ সালের পর দেশের হয়ে খেলেননি ধোনি। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নতুন নিয়ম অনুযায়ী, গত পাঁচ বছর দেশের হয়ে না খেলায় এখন ঘরোয়া ক্রিকেটার হিসাবে আইপিএল খেলেন ধোনি। চেন্নাইয়ের নেতৃত্ব ছেড়ে দিলেও তিনি দলের অন্যতম প্রধান ক্রিকেট মস্তিষ্ক।

Advertisement
আরও পড়ুন