ICC T20 World Cup 2026

শ্রীলঙ্কার হারে আরও কোণঠাসা পাকিস্তান, সেমিতে ওঠার জন্য সলমন-বাবরদের সামনে এখন একটিই রাস্তা খোলা

সুপার এইটের গ্রুপ ২ থেকে ইংল্যান্ড সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে পাকিস্তান ও নিউ জ়িল্যান্ড। শ্রীলঙ্কা বুধবারের হারের পর বিদায় নিয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২১
Pakistan Cricket Team

বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দল। —ফাইল চিত্র

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে আরও খানিকটা পিছিয়ে পড়ল পাকিস্তান। বুধবার নিউ জ়িল্যান্ডের কাছে শ্রীলঙ্কা হারায় সলমন আলি আঘাদের শেষ চারে ওঠার সম্ভাবনা আরও কমল।

Advertisement

সুপার এইটের গ্রুপ ২ থেকে এখনও পর্যন্ত ইংল্যান্ড সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে এখন দুই দল। পাকিস্তান ও নিউ জ়িল্যান্ডের সুযোগ রয়েছে শেষ চারে জায়গা করে নেওয়ার। শ্রীলঙ্কা বুধবারের হারের পর বিদায় নিয়েছে।

আপাতত দু’টি ম্যাচের মধ্যে একটি হেরেছে পাকিস্তান। অপরটি ভেস্তে গিয়েছে। দুই ম্যাচে পাকিস্তানের পয়েন্ট ১। সর্বাধিক ৩ পয়েন্টে যেতে পারবে তারা। ৩ পয়েন্ট নিয়েও বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারে পাকিস্তান। তবে তার জন্য মিলতে হবে একটিই অঙ্ক।

শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ ম্যাচে জিততে হবে পাকিস্তানকে। অন্য দিকে ইংল্যান্ডের কাছে হারতে হবে নিউ জ়িল্যান্ডকে। এই অঙ্ক মিললে পাকিস্তানের পয়েন্ট হবে ৩। নিউ জ়িল্যান্ডের পয়েন্ট থাকবে ৩। তখন নেট রানরেট বিচার্য হবে। নেট রানরেটে পাকিস্তানের (-০.৪৬১) থেকে অনেক এগিয়ে রয়েছে নিউ জ়িল্যান্ড (+৩.০৫০)। তাই শনিবার পাকিস্তানকে বিরাট ব্যবধানে হারাতে হবে শ্রীলঙ্কাকে।

তবে তার আগে শুক্রবার যদি নিউ জ়িল্যান্ড হারিয়ে দেয় ইংল্যান্ডকে, তা হলে শেষ ম্যাচ খেলতে নামার আগেই বিশ্বকাপ থেকে বিদায় নেবে পাকিস্তান। তখন শনিবারের ম্যাচ হয়ে যাবে নিয়মরক্ষার।

Advertisement
আরও পড়ুন