India vs Australia

ইনদওরে ভারতকে ৯ উইকেটে হারাল অস্ট্রেলিয়া, সিরিজ়ে ফিরলেন স্টিভ স্মিথরা

তৃতীয় দিনেই শেষ হয়ে গেল খেলা। ইনদওরে টেস্ট জিতে সিরিজ়ে ফিরল অস্ট্রেলিয়া। ভারতীয় ব্যাটারদের ব্যর্থতার খেসারত দিতে হল দলকে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৩ ১০:৫৭
ইনদওরে হারলেন রোহিত শর্মারা।

ইনদওরে হারলেন রোহিত শর্মারা। —ফাইল চিত্র

না-জানলেই নয়
timer শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৩ ১০:৫৫ key status

হার ভারতের

৯ উইকেটে ভারতকে হারাল অস্ট্রেলিয়া। 

timer শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৩ ১০:১৭ key status

অস্ট্রেলিয়ার জিততে দরকার ৫০ রান

খোয়াজা আউট হওয়ার পরে ইনিংস ধরেছেন মার্নাশ লাবুশেন ও ট্রাভিস হেড। বুদ্ধি করে খেলছেন তাঁরা। ১১ ওভারে দলের রান ২৬। হেড ১৮ ও লাবুশেন ৭ রান করে ব্যাট করছেন। 

Advertisement
timer শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৩ ০৯:৩৭ key status

আউট খোয়াজা

দিনের দ্বিতীয় বলেই আউট খোয়াজা। শূন্য রানে তাঁকে সাজঘরে পাঠালেন রবিচন্দ্রন অশ্বিন। 

timer শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৩ ০৯:২৬ key status

তৃতীয় দিনের খেলা শুরু

এখনও যে কোনও দল ম্যাচ জিততে পারে। অস্ট্রেলিয়ার জিততে দরকার ৭৬ রান। ভারতের চাই ১০ উইকেট। 

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন