ICC T20 World Cup 2026

বৃহস্পতিবার জ়িম্বাবোয়ের কাছে হেরে গেলেও ভারতের সামনে সুযোগ থাকবে সেমিফাইনালে ওঠার! তবে তার জন্য মিলতেই হবে একটি অঙ্ক

বিশ্বকাপের সুপার এইটে শুরুটা ভাল হয়নি ভারতের। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে তারা। ফলে সেমিফাইনালে ওঠার লড়াই কঠিন হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪০
cricket

সূর্যকুমার যাদব। —ফাইল চিত্র।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ছন্নছাড়া দেখিয়েছে ভারতের ব্যাটিং আক্রমণকে। মনে হয়েছে, আত্মবিশ্বাসের অভাব রয়েছে। বিশ্বকাপের সুপার এইটের শুরুটা ভাল হয়নি ভারতের। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে তারা। ফলে সেমিফাইনালে ওঠার লড়াই কঠিন হয়েছে। বৃহস্পতিবার জ়িম্বাবোয়ের মুখোমুখি তারা। যদি সেই ম্যাচও সূর্যকুমার যাদবেরা হেরে যান, তা হলেও কিন্তু বিদায় নেবে না ভারত। একটি সুযোগ থাকবে সূর্যদের।

Advertisement

ভারত যদি পরের ম্যাচে জ়িম্বাবোয়ের কাছে হারে, তা হলে আর নিজেদের হাতে সেমিফাইনালে ওঠার কোনও সুযোগ থাকবে না। এখনও পর্যন্ত সেই সুযোগ আছে। যদিও নেট রানরেট অনেকটা কম থাকায় চাপ রয়েছে ভারতের উপর। ফলে আর একটি ম্যাচ হারলে নেট রানরেট আরও খারাপ হবে তাদের।

ভারতের সামনে অঙ্ক

ভারত যদি জ়িম্বাবোয়ের কাছে হারে তা হলে দুই ম্যাচে ভারতের পয়েন্ট হবে ০। দুই ম্যাচে জ়িম্বাবোয়ের পয়েন্ট হবে ২। বৃহস্পতিবার অপর ম্যাচে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ়। যদি দক্ষিণ আফ্রিকা সেই ম্যাচ জেতে তা হলে তাদের পয়েন্ট হবে দুই ম্যাচে ৪। ওয়েস্ট ইন্ডিজ়ের পয়েন্ট হবে দুই ম্যাচে ২।

সুপার এইটের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ়। সেই ম্যাচ ভারত জিতলে তিন ম্যাচে তাদের পয়েন্ট হবে ২। তিন ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ়েরও পয়েন্ট হবে ২। অন্য দিকে শেষ ম্যাচে জ়িম্বাবোয়েকে দক্ষিণ আফ্রিকা হারালে তাদের পয়েন্ট হবে তিন ম্যাচে ৬। জ়িম্বাবোয়ের পয়েন্ট হবে তিন ম্যাচে ২।

অর্থাৎ, একমাত্র এই অঙ্কেই ভারত, ওয়েস্ট ইন্ডিজ় ও জ়িম্বাবোয়ে তিন দলেরই পয়েন্ট হবে ২। তখন নেট রানরেটে ঠিক হবে কোন দল সেমিফাইনালে যাবে। ফলে একটি সুযোগ থাকবে ভারতের।

cricket

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

কিন্তু যদি বৃহস্পতিবার ভারত জ়িম্বাবোয়ের কাছে হারে ও ওয়েস্ট ইন্ডিজ় দক্ষিণ আফ্রিকাকে হারায় তা হলে ভারতের সেমিফাইনালে ওঠার কোনও সুযোগ থাকবে না। কারণ, সে ক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ়ের পয়েন্ট হবে ৪। দক্ষিণ আফ্রিকা ও জ়িম্বাবোয়ের পয়েন্ট হবে ২। ভারতের পয়েন্ট হবে ০। শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও জ়িম্বাবোয়ে মুখোমুখি। ফলে তাদের মধ্যে একটি দলের পয়েন্ট ৪ হবেই। ভারত ২ পয়েন্টের বেশি পাবে না। ফলে বৃহস্পতিবার ভারত জ়িম্বাবোয়ের কাছে হারলে ও ওয়েস্ট ইন্ডিজ় দক্ষিণ আফ্রিকাকে হারালে বিশ্বকাপ থেকে বিদায় নেবে গত বারের চ্যাম্পিয়নেরা।

Advertisement
আরও পড়ুন