ICC T20 World Cup 2026

আইসিসির সুপার এইট সূচির বিরোধিতায় সূর্য! ভারত অধিনায়ক বললেন, ‘আমি হলে বদলে দিতাম’

সুপার এইটের সূচি দেখে অবাক হচ্ছেন অনেকে। চার গ্রুপ চ্যাম্পিয়ন রয়েছে একই গ্রুপে। এই সূচি পছন্দ নয় ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবেরও।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:১৩
cricket

সূর্যকুমার যাদব। —ফাইল চিত্র।

আগে থেকে সুপার এইটের সূচি করে রেখেছিল আইসিসি। আট সেরা দলকে ধরে সূচি ঠিক করেছিল তারা। তার ফলে যেটা হয়েছে তাতে অবাক হচ্ছেন অনেকে। গ্রুপ পর্বের চার চ্যাম্পিয়ন সুপার এইটে একই গ্রুপে পড়েছেন। এই সূচি পছন্দ নয় ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবেরও।

Advertisement

সুপার এইটে দু’টি গ্রুপ রয়েছে। এক গ্রুপে ভারত, দক্ষিণ আফ্রিকা, জ়িম্বাবোয়ে ও ওয়েস্ট ইন্ডিজ়। অপর গ্রুপে রয়েছে নিউ জ়িল্যান্ড, ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা। ভারত, দক্ষিণ আফ্রিকা, জ়িম্বাবোয়ে ও ওয়েস্ট ইন্ডিজ় নিজের নিজের গ্রুপে শীর্ষে শেষ করেছে। সাধারণত গ্রুপ চ্যাম্পিয়ন হলে পরের রাউন্ডে সহজ প্রতিপক্ষ পাওয়া যায়। কিন্তু এ ক্ষেত্রে তা হচ্ছে না। চার কঠিন প্রতিপক্ষকেই একে অপরের মুখোমুখি হতে হবে।

রবিবার অহমদামাদে ভারতের মুখোমুখি দক্ষিণ আফ্রিকা। গত বারের দুই ফাইনালিস্ট। স্বাভাবিক ভাবেই দু’দলের কাছে কঠিন ম্যাচ। তার আগের দিন সাংবাদিক বৈঠকে সূর্যকে প্রশ্ন করা হয়েছিল আগে থেকে সূচি ঠিক করে রাখা নিয়ে। জবাবে ভারত অধিনায়ক বলেন, “দেখুন, কে আগে থেকে সূচি ঠিক করে রেখেছিল, সেটা তো আমি বলতে পারব না। তবে যদি আমাকে দায়িত্ব দেওয়া হত, তা হলে আমি এটা বদলে ফেলতাম। চার চ্যাম্পিয়ন দলকে দুটো গ্রুপে ভেঙে দিতাম।”

সত্যিই তো, বড় প্রতিযোগিতায় নক আউটে এই ধরনেরই সূচি হওয়া উচিত। সুপার এইটে প্রতি গ্রুপে দুই চ্যাম্পিয়ন ও দুই দ্বিতীয় স্থানে থাকা দলকে রাখা উচিত। তা হলে সামঞ্জস্য থাকবে। কিন্তু এ বার তা হচ্ছে না। এই বিষয়ে আগেই অসন্তোষ প্রকাশ করেছিলেন অস্ট্রেলিয়ার স্পিনার অ্যাডাম জ়াম্পা। এ বার সূর্যের মুখেও সেই কথা শোনা গেল।

Advertisement
আরও পড়ুন