T20 World Cup 2021

T20 World Cup 2021: আর পাঁচটি উইকেট, পাকিস্তান ম্যাচেই বুমরার সামনে রেকর্ড গড়ার সুযোগ

টি২০ ক্রিকেটে ভারতের হয়ে প্রায় এক বছর পর খেলতে নামবেন বুমরা। ২০২০ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ বার ভারতের জার্সিতে টি২০ ক্রিকেট খেলতে দেখা গিয়েছিল তাঁকে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২১ ১৯:১০
রেকর্ডের মুখে বুমরা।

রেকর্ডের মুখে বুমরা। —ফাইল চিত্র

ভারতের হয়ে আন্তর্জাতিক মঞ্চে টি২০ ক্রিকেটে সব চেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়ার মুখে যশপ্রীত বুমরা। আর পাঁচটি উইকেট নিলেই সেই রেকর্ড গড়বেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে রবিবার সেই রেকর্ড গড়ার সুযোগ রয়েছে ভারতীয় পেসারের সামনে।

ভারতের হয়ে আন্তর্জাতিক মঞ্চে টি২০ ক্রিকেটে সব চেয়ে বেশি উইকেটের মালিক যুজবেন্দ্র চহাল। ৬৩টি উইকেট নিয়েছেন ভারতীয় স্পিনার। এ বারের টি২০ বিশ্বকাপে দলে নেওয়া হয়নি। বুমরার কাছে তাই সুযোগ রয়েছে পাকিস্তান ম্যাচে না হলেও এ বারের টি২০ বিশ্বকাপে চহালের রেকর্ড ভাঙার।

টি২০ ক্রিকেটে ভারতের হয়ে প্রায় এক বছর পর খেলতে নামবেন বুমরা। ২০২০ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ বার ভারতের জার্সিতে টি২০ ক্রিকেট খেলতে দেখা গিয়েছিল তাঁকে।

Advertisement

রবিবার বুমরার সঙ্গে মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমারের মতো পেসাররাও দলে রয়েছেন। পাকিস্তানের বিরুদ্ধেই বুমরা এই রেকর্ড গড়তে পারেন কি না সেই দিকে থাকবে নজর।

Advertisement
আরও পড়ুন