Ahmedabad

IPL 2022: লখনউয়ের পরে এ বার দলের নাম ঘোষণা করে দিল আমদাবাদও

এ বারের আইপিএল-এ খেলতে চলেছে দু’টি নতুন দল। তাদের একজন লখনউ আগেই নিজেদের নাম ঘোষণা করে দিয়েছে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২২ ২০:১৪
নতুন দলের নাম কী

নতুন দলের নাম কী ফাইল ছবি

এ বারের আইপিএল-এ খেলতে চলেছে দু’টি নতুন দল। তাদের একজন লখনউ আগেই নিজেদের নাম ঘোষণা করে দিয়েছে। এ বার নাম ঘোষণা করে দেওয়ার পথে আইপিএল-এর আর এক দল আমদাবাদও। নতুন এই দলের নাম হতে চলেছে আমদাবাদ টাইটান্স। যদিও সরকারি ভাবে দলের তরফে এখনও নাম প্রকাশ করা হয়নি।

আইপিএল-এর এই দলের মালিক সিভিসি ক্যাপিটালস। তারা জুয়ার ব্যবসায় যুক্ত থাকার কারণে তদন্ত চলছিল বোর্ডের। সেই তদন্ত সম্প্রতি শেষ হয়েছে। তারপরেই তিন ক্রিকেটার বেছে নিয়েছে তারা। অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে হার্দিক পাণ্ড্যকে। এ ছাড়াও রশিদ খান এবং শুভমন গিলকে নিয়েছে তারা।

Advertisement

২০১১-র পর এই প্রথম এত বড় মাপে আইপিএল হতে চলেছে। সে বারও দশ দলের আইপিএল হয়েছিল। প্রত্যেক দলকেই দল গড়ার জন্য ৯০ কোটি টাকা করে দেওয়া হয়েছে। তবে তিন ক্রিকেটারকে রাখার পর ৫২ কোটি টাকা পড়ে রয়েছে আমদাবাদের।

Advertisement
আরও পড়ুন