India vs England 2025

শতরান শুভমনের, যশস্বীর ৮৭, লড়লেন জাডেজাও, প্রথম দিনের শেষে ভারত ৫ উইকেটে ৩১০

প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে পরাজয় হয়েছে ভারতের। এজবাস্টনে শুভমন গিলদের সমতা ফেরানোর লড়াই। ভারতের চিন্তা রয়েছে বোলিং এবং ফিল্ডিং নিয়ে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ জুলাই ২০২৫ ২৩:১১
শুভমন গিল।

শুভমন গিল। —ফাইল চিত্র।

না-জানলেই নয়
timer শেষ আপডেট: ০২ জুলাই ২০২৫ ২২:৫৫ key status

৩০০ ভারত

প্রথম দিনেই ৩০০ রান ভারতের। ব্যাট করছেন শুভমন (১১০) এবং জাডেজা (৩৯)।

timer শেষ আপডেট: ০২ জুলাই ২০২৫ ২২:৪৩ key status

শুভমনের সেঞ্চুরি

পর পর দুই টেস্টে শতরান শুভমনের। এজবাস্টনে দায়িত্বশীল ইনিংসে দলকে টানছেন ভারত অধিনায়ক। ভারত ২৯২/৫।

Advertisement
timer শেষ আপডেট: ০২ জুলাই ২০২৫ ২১:১৬ key status

আউট নীতীশ

ওকসের বল ছেড়ে বোল্ড নীতীশ (১)। অফ স্টাম্পের বাইরে পড়া বলের সুইংয়ে পরাস্ত তরুণ অলরাউন্ডার। ভারত ২১১/৫।

timer শেষ আপডেট: ০২ জুলাই ২০২৫ ২১:০৮ key status

আউট পন্থ

শোয়েব বসিরের বলে ছক্কা মারতে গিয়ে লং অফে জ্যাক ক্রলির হাতে ক্যাচ দিলেন পন্থ (২৫)। ভারত ২০৮/৪।

Advertisement
timer শেষ আপডেট: ০২ জুলাই ২০২৫ ২০:৫২ key status

শুভমনের ৫০

দায়িত্ব নিয়ে ব্যাট করছেন অধিনায়ক শুভমন। ১২৭ বলে অর্ধশতরান পূর্ণ করলেন। ভারত ১৯৩/৩।

timer শেষ আপডেট: ০২ জুলাই ২০২৫ ১৯:৪৫ key status

বাজে বলে উইকেট ছুড়ে এলেন যশস্বী

ভাল খেলছিলেন যশস্বী জয়সওয়াল। দেখে মনে হচ্ছিল, আরও একটি শতরানের দিকে এগোচ্ছেন তিনি। কিন্তু বেন স্টোকসের বলে লোভ সামলাতে পারলেন না যশস্বী। অফ স্টাম্পের অনেক বাইরের বলে চালাতে গিয়ে খোঁচা মেরে ফিরলেন ভারতীয় ওপেনার। ৮৭ রানে আউট হলেন তিনি। 

Advertisement
timer শেষ আপডেট: ০২ জুলাই ২০২৫ ১৯:৩০ key status

যশস্বী-শুভমন জুটিতে ৫০ রান

তৃতীয় উইকেটের জুটিতে ৫০ রান ভারতের। ব্যাট করছেন যশস্বী (৮৫) এবং শুভমন (২৮)।

timer শেষ আপডেট: ০২ জুলাই ২০২৫ ১৭:৩৫ key status

মধ্যাহ্নভোজের বিরতি

প্রথম ২ ঘণ্টায় ২ উইকেট হারিয়ে ৯৮ রান তুলল ভারত। ২২ গজে রয়েছেন যশস্বী (৬২) এবং শুভমন (১)। 

timer শেষ আপডেট: ০২ জুলাই ২০২৫ ১৭:২৭ key status

আউট করুণ

কার্সের বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়ে আউট হলেন করুণ। অফ স্টাম্পের বাইরে পড়া বলের বাড়তি বাউন্স সামলাতে পারলেন না। ভারত ৯৫/২।

timer শেষ আপডেট: ০২ জুলাই ২০২৫ ১৭:১৮ key status

যশস্বীর ৫০

প্রথম টেস্টে শতরান করেছিলেন। দ্বিতীয় টেস্টেও একই রকম ফর্মে রয়েছেন যশস্বীর। এজবাস্টনে ওপেন করতে নেমে অর্ধশতরান করলেন তরুণ ওপেনিং ব্যাটার।

timer শেষ আপডেট: ০২ জুলাই ২০২৫ ১৬:৩৪ key status

প্রথম এক ঘণ্টায় ৩৫ রান ভারতের

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম এক ঘণ্টায় ১ উইকেটে ৩৫ রান করল ভারত। ব্যাট করছেন যশস্বী (১৫) এবং করুণ (১৭)।

timer শেষ আপডেট: ০২ জুলাই ২০২৫ ১৬:১৪ key status

আউট রাহুল

ওকসের বলে প্লেড অন হলেন রাহুল (২)। অফ স্টাম্পের বাইরের বলে দেরিতে ব্যাট নামালেন রাহুল। বল তাঁর ব্যাটের কানায় লেগে ঢুকে এসে উইকেট ভেঙে দেয়। ভারত ১৫/১।

timer শেষ আপডেট: ০২ জুলাই ২০২৫ ১৫:১৭ key status

ভারতীয় দলে তিনটি বদল

কাদের বদলে কারা এলেন?

timer শেষ আপডেট: ০২ জুলাই ২০২৫ ১৫:১৬ key status

টসে আবার হারলেন শুভমন

শুভমনকে আবার টসে হারতে হল। স্বাভাবিক মেঘলা আকাশের নীচে বল করার সিদ্ধান্ত নিলেন স্টোকস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন